× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে নানা আয়োজনে সৈয়দ শামসুল হকের জন্মদিন পালিত

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৬:২৯ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৮:১৬ পিএম

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৯তম জন্মদিন তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সংগৃহীত ফটো

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৯তম জন্মদিন তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সংগৃহীত ফটো

আজ ২৭ ডিসেম্বর। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৯তম জন্মদিন। এ উপলক্ষে নানা আয়োজন ছিল কবির গ্রামের বাড়ি কুড়িগ্রামে।

আয়োজনের মধ্যে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দিনব্যাপী মেলা ও সাহিত্য পাঠ।

প্রথমে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেস ক্লাব, কুড়িগ্রাম সরকারি কলেজ, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ।

পরে সরকারি কলেজ চত্বরে সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ আয়োজিত দিনব্যাপী মেলার উদ্বোধন করেন কবি পত্নী ডা. আনোয়ারা সৈয়দ হক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবী আব্রাহাম লিংকন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের আহ্বায়ক ইউসুফ আলমগীর প্রমুখ।

মেলায় কবিতা পাঠ, বিভিন্ন প্রকাশনার মোড়ক উন্মোচন, লেখক ও কবি সম্মিলন স্বরচিত সাহিত্য পাঠ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা