× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মীর মশাররফ হোসেন পদক পেলেন কবি ওবায়েদ আকাশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৩ ২২:২৫ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ২২:৪৫ পিএম

কবি ওবায়েদ আকাশ। ছবি : সংগৃহীত

কবি ওবায়েদ আকাশ। ছবি : সংগৃহীত

এবার মীর মশাররফ হোসেন স্মৃতি পদক পেলেন সমকালীন বাংলা ভাষা ও গত শতকের নব্বইয়ের দশকের কবি ওবায়েদ আকাশ। তিনি লিটল ম্যাগাজিন শালুকের সম্পাদক ও দৈনিক সংবাদের সাহিত্য সম্পাদক। 

মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানান। 

মীর মশাররফ হোসেন ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত ‘বিষাদ সিন্ধু’ তাঁর জনপ্রিয় সাহিত্যকর্ম। 

তিনি তৎকালীন ব্রিটিশ ভারতে (বর্তমান বাংলাদেশ) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামে। তাঁর স্মৃতিকে ধারণ করে সাহিত্য-সংস্কৃতির নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ। তাঁর নামেই এ পদকটির নামকরণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে এই সংগঠনটি নিয়মিত দেশের বিশিষ্ট কবি ও লেখকদের এ পদক প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের পদকটি প্রদান করা হবে কবি ওবায়েদ আকাশকে। 

আগামী ২৬ ও ২৭ মে দুই দিনব্যাপী রাজবাড়ীতে অনুষ্ঠেয় মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মিলনে এ পদক তুলে দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা