বাংলা অ্যাকাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে সোমবার ‘আদিবাসী প্রেমিকার মুখ’ গ্রন্থটির প্রকাশনা উৎসব আয়োজিত হবে। ছবি: ঐতিহ্য প্রকাশনী
প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’র উদ্যোগে সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক এহসান মাহমুদের দ্বিভাষিক গ্রন্থ ‘আদিবাসী প্রেমিকার মুখ: দ্য পোর্ট্রেইট অব অ্যান আদিবাসী বিলাভড’ গ্রন্থের প্রকাশনা উৎসব সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ১৮ মে বিকাল ৪টায় বাংলা অ্যাকাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
এর পাশাপাশি আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, গবেষক ও শিক্ষক কুদরত-ই-হুদা, লেখক ও গবেষক পাভেল পার্থ এবং অধিকারকর্মী মেইনথিন প্রমীলা।
আয়োজকদের মতে, গ্রন্থটি আদিবাসী জীবন, প্রেম, সংস্কৃতি ও প্রান্তিক বাস্তবতার নান্দনিক ও মানবিক উপস্থাপনার মাধ্যমে বাংলা সাহিত্যকে নতুন মাত্রা দিয়েছে।
প্রকাশনা উৎসবে সাহিত্যপ্রেমী, পাঠক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও আগ্রহী সুধীজনদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’।