× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৬ ২১:১৮ পিএম

আপডেট : ১০ মে ২০২৬ ১১:২০ এএম

ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে শনিবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ভ্রমণ লেখক অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ) সালাহউদ্দিন সুমনের হাতে পুরষ্কার তুলে দেয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে শনিবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ভ্রমণ লেখক অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ) সালাহউদ্দিন সুমনের হাতে পুরষ্কার তুলে দেয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভ্রমণ জগৎ ও ডিজিটাল স্টোরিটেলিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর ২০২৫’ হিসেবে সম্মানিত হয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও ডিজিটাল মিডিয়া ব্যক্তিত্ব আবু মোহাম্মদ সালাহ উদ্দিন। যিনি দর্শকদের কাছে সালাহউদ্দিন সুমন নামেই সমধিক পরিচিত।

ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে শনিবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ভ্রমণ লেখক অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ) তার হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেয়। সাবেক বিবিসি সাংবাদিক এবং ‘বেঙ্গল ভিসতার’-র প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন সুমনের বর্তমানে ফেসবুক ও ইউটিউব মিলিয়ে বিশ্বজুড়ে ৭০ লাখেরও (৭ মিলিয়ন) বেশি অনুসারী রয়েছে।

পুরস্কার নেওয়ার পর এক আবেগঘন বক্তব্যে সালাহউদ্দিন সুমন বলেন, “এমন একটি প্ল্যাটফর্ম থেকে এই সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। এখানে উপস্থিত অভিজ্ঞ ভ্রমণ উৎসাহীদের অসাধারণ সব গল্পের সামনে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। খ ম  হারুন, শাকূর মজিদ, আহসান হাবীব এবং জিয়া হকের মতো বরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে এই সম্মাননা ভাগ করে নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি”।

যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল এই পুরস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, “সাধারণত গুণী মানুষকে মৃত্যুর পর স্বীকৃতি দেওয়ার একটি প্রবণতা থাকে। কিন্তু আমরা মনে করি, মানুষের কাজের মূল্যায়ন তার জীবদ্দশায় হওয়া উচিত”।

অনুষ্ঠানে আরও কয়েকটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। ভ্রমণ সাহিত্যে মাহফুজুর রহমান, অ্যাডভেঞ্চার ভ্রমণে মুনতাসির মামুন, আলোকচিত্রে মোস্তাফিজ মামুন, সৃজনশীল শিল্প নির্দেশনায় আনিসুজ্জামান সোহেল এবং সেরা ভ্রমণ বিষয়ক পত্রিকা হিসেবে ‘ভ্রমণ গদ্য’ পুরস্কৃত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মাদ সম্পাদক আহসান হাবীব, কনজ্যুমার রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি এএইচএম সফিকুজ্জামান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কে.এম হারুন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল।

আয়োজকরা জানান, পর্যটন খাতে সৃজনশীলতাকে উৎসাহিত করতে প্রতি দুই বছর অন্তর এই সম্মাননা দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা