প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৬ ১৭:১৬ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬ ১৭:৪০ পিএম
বুলবুল ইসলাম ও নৃপেন্দ্রলাল দাশ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
রবীন্দ্রসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গবেষণা শাখায় অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং রবীন্দ্রসংগীতচর্চায় শিল্পী বুলবুল ইসলাম পাচ্ছেন বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়— শুক্রবার রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে।