× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলী

প্যারিসে ‘অঁ রিভোয়ার মাদাম’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ১১:০৬ এএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬ ১১:০৭ এএম

ফ্রান্সের প্যারিসে লা রুস অডিটোরিয়ামে ‘অঁ রিভোয়ার মাদাম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ফ্রান্সের প্যারিসে লা রুস অডিটোরিয়ামে ‘অঁ রিভোয়ার মাদাম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

 খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘অঁ রিভোয়ার মাদাম’ শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটি সম্পাদনা করেছেন কবি ও গবেষক আবু জুবায়ের।

ফ্রান্সের প্যারিসে লা রুস অডিটোরিয়ামে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ছিল একটি সফ্ট ওপেনিং।

অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এতে শিল্পী, চিন্তাবিদ ও সমাজকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

প্রজেক্ট ইনকিউবেশন চিফ এলয়েস মার্টিনো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া পিএম কনসাল্টিংয়ের সিইও প্যাট্রিসিয়া ক্যারল ম্যানেং'স সানডেও অংশ নেন।

শিল্পী আন্না পেত্রুসেনকো, ফ্যাসিলিটেটর মিস্টার ডমিনিক ও ম্যাথিউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

এর পাশাপাশি অর্গানাইজেশন কনসালট্যান্ট প্যাসকেল হজার, এলিন জার্ডিন, থিয়েলি এবং মিস সো উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গ্রন্থটির গুরুত্ব তুলে ধরেন।

‘অঁ রিভোয়ার মাদাম’ গ্রন্থটি একটি বিশেষ প্রকাশনা। এটি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে প্রকাশিত হয়েছে।

গ্রন্থটি অ্যামাজনসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা