× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বইমেলায় নুসরাত জাহানের নতুন বই ‘রোহিঙ্গা সংকট: কারণ ও বর্তমান অবস্থা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ১৭:১০ পিএম

বইয়ের প্রচ্ছদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বইয়ের প্রচ্ছদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা রোহিঙ্গা ইস্যু নিয়ে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে নতুন বই ‘রোহিঙ্গা সংকট : কারণ ও বর্তমান অবস্থা’। বইটি লিখেছেন সাংবাদিক ও গবেষক নুসরাত জাহান। এটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান সৃজন।

বইটিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয়, তাদের বাংলাদেশে অনুপ্রবেশের পটভূমি এবং বর্তমানে দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। পাশাপাশি শরণার্থী শিবিরের বর্তমান পরিস্থিতি এবং বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার ওপর যে প্রভাব পড়ছে, তা নিয়েও আলোচনা করা হয়েছে।

এ ছাড়া জাতিসংঘের প্রস্তাবিত ‘মানবিক করিডোর’ বিষয়টিও বইটিতে বিশদভাবে ও বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। লেখক নুসরাত জাহান সময়োপযোগী এ বিষয়গুলো সহজ ও সাবলীল ভাষায় পাঠকদের সামনে তুলে ধরেছেন।

অমর একুশে বইমেলার ২৭৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা