× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অমর একুশে বইমেলা

'জীবনের পথে পথে' গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ২১:৩৪ পিএম

মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান-এর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের পথে পথে’ বইয়ের মোড়ক উন্মোচন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান-এর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের পথে পথে’ বইয়ের মোড়ক উন্মোচন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‎উন্মোচন করা হয়েছে মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান-এর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের পথে পথে’।

অমর একুশে বইমেলা প্রাঙ্গণে ন্যাশনাল পাবলিকেশন এর স্টল নং ৯৩৮-এ বৃহস্পতিবার বিকাল ৪ টায় ‎বিশিষ্ট জনদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

‎এই গ্রন্থে রয়েছে নিবেদিত প্রাণ চিকিৎসকের মানবসেবার গল্প, এক সাহসী মানুষের অদম্য জীবন সংগ্রামের কাহিনি। করাচি থেকে তেহরান, বন্দর বুশার থেকে দুবাই—দীর্ঘ প্রবাসজীবনের পথে পথে লেখক প্রত্যক্ষ করেছেন মানুষের সুখ-দুঃখ, বেদনা ও আশার নানা রঙ। রয়েছে ‎ইরান–ইরাক যুদ্ধের ভয়াল সময়ের কথাও।

‎যারা অনুপ্রেরণার আলো খোঁজেন, যারা মানবিকতার গল্প শুনতে ভালোবাসেন, এবং যারা একজন সফল মানুষের সংগ্রামময় পথচলার অজানা অধ্যায় জানতে চান—তাদের জন্য ‘জীবনের পথে পথে’ হবে এক অনন্য পাঠ অভিজ্ঞতা।

লেখকের ভাষ্য, হয়তো এই আত্মজীবনীর বইয়ের পাতায় পাতায় আপনি খুঁজে পাবেন সাহস, মানবিকতা এবং জীবনের জয়গানের এক অনুপ্রেরণাময় গল্প—যা স্পর্শ করবে হৃদয়, জাগিয়ে তুলবে নতুন স্বপ্ন।

‎এই বইটিতে তিনি ফুটিয়ে তুলেছেন শত বাধা উপেক্ষা করে কিভাবে নিজেকে চুড়ান্ত শিখরে আরোহণ করতে হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তার বক্তব্যে তিনি বলেন আমি আশা করি একজন ২২ থেকে ৩০ বছরের যুবক সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করতে পারে সেই গল্প গুলো আমি এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিটাল হাব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আনোয়ার জুয়েল, দৈনিক বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক ও ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি নজমূল হক সরকারসহ আরও অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা