× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বইমেলায় এসেছে জিয়াউল সরকারের গল্পগ্রন্থ ‘সুরতহাল দ্যা স্যাটায়ার’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ১৯:৫৬ পিএম

বইটির প্রচ্ছদ এঁকেছেন সুরমাক্ষি হিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বইটির প্রচ্ছদ এঁকেছেন সুরমাক্ষি হিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক জিয়াউল সরকারের নতুন গল্পগ্রন্থ ‘সুরতহাল দ্যা স্যাটায়ার’। আঠারোটি গল্প নিয়ে প্রকাশিত এই গ্রন্থটি প্রকাশ করেছে স্বপ্ন ৭১ প্রকাশনী।

বইটির প্রচ্ছদ এঁকেছেন সুরমাক্ষি হিম। গ্রন্থের প্রসঙ্গকথায় লেখক জিয়াউল সরকার উল্লেখ করেছেন, সমাজের নানা অসংগতি ও বাস্তবতাকে ব্যঙ্গ-বিদ্রুপ, রম্যতা ও স্যাটায়ারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইয়ে।

তিনি লিখেছেন, “সুরতহাল নগ্নভাবেই করতে হয়, এখানে রাখঢাকের সুযোগ নেই। নগ্নতা মানেই কিন্তু অশ্লীলতা নয়, কাটা-ছেঁড়া করাটাও নিষ্ঠুরতা নয়। ব্যাধিগ্রস্ত সমাজের ব্যবচ্ছেদ কিংবা শল্যচিকিৎসায় এটি অপরিহার্য ও কল্যাণকর। এটি কোনো ব্যক্তির পোস্টমর্টেম নয়, বরং পক্ষাঘাতগ্রস্ত সমাজেরই সুরতহাল”।

লেখকের ভাষ্য অনুযায়ী, হিউমার, স্যাটায়ার, রম্য বিদ্রুপ ও চমকপ্রদ প্রহসনের মাধ্যমে সমাজে স্বাভাবিক হয়ে ওঠা নানা অসংগতির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে বইটির গল্পগুলোতে।

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবন ও জীবিকার নানা দিক এই গল্পসংকলনে উঠে এসেছে। লেখকের মতে, সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে কখনও কখনও নগ্ন সত্য উন্মোচন করাই জরুরি।

দুইশ টাকা মূল্যের বইটি সংগ্রহ করা যাবে অমর একুশে বইমেলার স্বপ্ন ৭১ প্রকাশনীর ৬৯৯ নম্বর স্টল থেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা