× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ২১:২২ পিএম

লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ঘোষণা

কবি মামুন মুস্তাফা সম্পাদিত মন ও মননের ছোটকাগজ লেখমালা ২০২৬-এর জানুয়ারিতে ১২ বছর পূর্ণ করল। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতরের পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লেখমালা যুগপূর্তি উৎসব’। এই উৎসবকে ঘিরে লেখমালা ঘোষণা করেছে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ২০২৬’। 

সাহিত্যে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ২০২৬’ পেয়েছেন বাংলাদেশের কথাসাহিত্যে ভিন্নমাত্রিক স্বতন্ত্র স্বর কথাসাহিত্যিক সৈয়দ রিয়াজুর রশীদ এবং ছোটকাগজে বাংলাদেশের লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা সহযাত্রী নিসর্গ-এর সম্পাদক সরকার আশরাফ। 

এছাড়া লেখমালা সম্মাননা ২০২৬ প্রদান করা হয়েছে অপেক্ষাকৃত তরুণ তিন কবি, গল্পকার ও গবেষককে। কবিতায় লেখমালা সম্মাননা পেলেন শূন্য দশকের নিভৃতচারী উজ্জ্বল কবি মামুন রশীদ, কথাসাহিত্যে আটপৌরে ও ঘরোয়া গদ্যভাষার স্বকীয় কথাকার শ্রাবণী প্রামানিক এবং প্রবন্ধ/গবেষণায় সাম্প্রতিক সময়ের মুক্তিযুদ্ধ ও লোকসাহিত্য লেখক বঙ্গ রাখাল। 

এতৎসঙ্গে লেখমালা প্রবর্তিত শিক্ষা ক্ষেত্রে গোলাম রসূল স্মৃতিপদক অর্জন করেছেন শিক্ষাবিদ অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন।

উল্লেখ্য, লেখমালা বিগত সময়ে আরও তিনবার সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে দেশের বরেণ্য গুণিজনকে লেখমালা সম্মাননা প্রদান করেছে। আগামী ঈদের পরেই সুবিধাজনক সময়ে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ২০২৬’ প্রদান করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা