প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬ ১২:৫৪ পিএম
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মারুফ কামাল খান ও রওশন আরা মুক্তা। কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ
বর্ণাঢ্য ও চমকপ্রদ আয়োজনে প্রকাশিত হতে যাচ্ছে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর ঈদসংখ্যা ২০২৬। বিশেষ এই সংখ্যায় থাকছে সাহিত্য, রাজনীতি, ইতিহাস, সংস্কৃতি ও সমকালীন নানা বিষয় নিয়ে ব্যতিক্রমধর্মী লেখা।
এবারের ঈদসংখ্যার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অগ্রন্থিত দুটি গল্প। দীর্ঘদিন অপ্রকাশিত থাকা এই গল্প দুটি পাঠকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে মনে করছেন আয়োজকরা।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঈদ উদযাপন নিয়ে স্মৃতিকথা লিখেছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক মারুফ কামাল খান। “গল্পচ্ছলে ঈদের স্মৃতি” শিরোনামের এই লেখায় উঠে এসেছে তার ব্যক্তিগত স্মৃতি ও অভিজ্ঞতার নানা দিক।
ঈদসংখ্যায় আরও প্রকাশিত হবে ২০২৪ সালের বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে রওশন আরা মুক্তার গদ্য “জুলাই কি আর আসবে”।
এর পাশাপাশি সংখ্যাটিতে থাকছে কবিতা, গল্প-উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ, চলচ্চিত্র, আলোকচিত্র, প্রাণ-প্রকৃতি এবং সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে বৈচিত্র্যময় লেখা।
সম্পাদকমণ্ডলী জানিয়েছেন, পাঠকদের জন্য সমৃদ্ধ ও বৈচিত্র্যময় পাঠ অভিজ্ঞতা দিতে এবারের ঈদসংখ্যা বিশেষভাবে সাজানো হয়েছে।