প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬ ১২:৪৩ পিএম
ইমদাদুল হক মিলন, ধ্রুব এষ ও ইনাম আল হক। কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ
আসন্ন ঈদ উপলক্ষে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ–এর বিশেষ আয়োজন ঈদসংখ্যা ২০২৬। সাহিত্যের নানা ধারার সমৃদ্ধ রচনায় সাজানো এ সংখ্যায় দেশের খ্যাতিমান লেখকদের উপন্যাস, গল্প, প্রবন্ধ ও নানা বিষয়ভিত্তিক লেখা থাকছে।
এবারের ঈদসংখ্যায় জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এর উপন্যাস ‘অভিমুখ গাওদিয়া’ প্রকাশিত হবে। উপন্যাসটিতে গ্রামীণ সমাজবাস্তবতা, মানুষের টানাপোড়েন ও ঘটনাবহুল জীবনচিত্র তুলে ধরা হয়েছে।
এছাড়া লেখক ধ্রুব এষ–এর উপন্যাস ‘সন্ধ্যাতারা’ও থাকছে এ সংখ্যায়। গল্পের আবহে শীতের ম্লান রোদ, একাকিত্ব ও মানবিক অনুভূতির সূক্ষ্ম প্রকাশ পাঠকদের নতুন এক সাহিত্যিক অভিজ্ঞতা দেবে।
ঈদসংখ্যায় আরও থাকছে বিশিষ্ট লেখক ইনাম আল হক এর রচনা ‘পাখির গান ও বিলাপ’। এতে পাখির আচরণ, প্রকৃতি ও মানুষের অনুভূতির সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোকপাত করা হয়েছে।
এর পাশাপাশি সংখ্যাটিতে থাকছে কবিতা, গল্প-উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ, চলচ্চিত্র, আলোকচিত্র, প্রাণ-প্রকৃতি এবং নানা সমসাময়িক বিষয় নিয়ে সমৃদ্ধ লেখা। সব মিলিয়ে পাঠকদের জন্য একটি বৈচিত্র্যময় ও আকর্ষণীয় ঈদসংখ্যা উপহার দিতে যাচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।