× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ‘প্রতিদিনের বাংলাদেশ’ ঈদসংখ্যা ২০২৬

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ১৯:২১ পিএম

মৃত্যুঞ্জয় রায়, শাহনাজ মুন্নী ও আহসান হাবীব। কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ

মৃত্যুঞ্জয় রায়, শাহনাজ মুন্নী ও আহসান হাবীব। কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে ‘প্রতিদিনের বাংলাদেশ’ ঈদসংখ্যা ২০২৬। বরাবরের মতো এবারও বৈচিত্র্যময় ও মানসম্মত সাহিত্য আয়োজনে সমৃদ্ধ করা হয়েছে বিশেষ এ সংখ্যাটি।

ঈদসংখ্যায় থাকছে জনপ্রিয় কথাসাহিত্যিক শাহনাজ মুন্নীর উপন্যাস ‘পালকের মতো আঘাত’। উপন্যাসটির শুরুতেই উঠে এসেছে গভীর রাতের নিস্তব্ধতা ও এক অস্থির মানসিকতার চিত্র—ঘড়ির কাঁটায় রাত দেড়টা, চারপাশে নীরবতা; অথচ হিমেলের চোখে নেই একফোঁটা ঘুম। দুই হাত প্রসারিত করে সে যেন অনবরত ঘুরছে—কখনও দ্রুত, কখনও ধীরলয়ে। রহস্যময় আবহে এগিয়ে চলা এই উপন্যাস পাঠকদের ভিন্নমাত্রার অনুভূতি দেবে বলে প্রত্যাশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এছাড়া থাকছে আহসান হাবীবের রম্যগল্প ‘রান্নাঘর যখন ড্রইংরুম’। গল্পটিতে হালকা রসিকতার ভঙ্গিতে মধ্যবিত্ত জীবনের নানা টানাপোড়েন ও পারিবারিক বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন ভাড়া বাসায় থাকা হোসেন সাহেব ও তার পরিবারের দৈনন্দিন জীবনযাপনকে ঘিরে এগিয়ে গেছে গল্পের কাহিনি।

ঈদসংখ্যায় স্থান পাচ্ছে মৃত্যুঞ্জয় রায়ের গদ্য ‘আমেরিকার পরিবেশ আন্দোলনের জননী: রাচেল কারসনের বাড়ি’। এতে বিশ্বখ্যাত পরিবেশবিদ রাচেল কারসনের জীবন, কর্ম ও পরিবেশ আন্দোলনে তাঁর অবদান তুলে ধরা হয়েছে। সামুদ্রিক জীববিজ্ঞানী ও লেখিকা হিসেবে তিনি জীববৈচিত্র্য রক্ষায় বালাইনাশক ব্যবহারের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন, যা বিশ্বব্যাপী পরিবেশ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়াও ঈদসংখ্যা ২০২৬-এ থাকছে কবিতা, গল্প-উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধসহ বিচিত্র বিষয়ের ওপর সমৃদ্ধ রচনা। প্রকাশনা সংশ্লিষ্টরা আশা করছেন, নানা স্বাদের সাহিত্য আয়োজন পাঠকদের ঈদ আনন্দকে আরও বর্ণিল করে তুলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা