× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কে ক্র্যাফটে মিলছে রবীন্দ্রজয়ন্তীর পোশাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৪ ১৯:২৭ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ১৯:৪৬ পিএম

কে ক্র্যাফটে মিলছে রবীন্দ্রজয়ন্তীর পোশাক

দেশের অন্যতম ফ্যাশন হাউস কে ক্র্যাফট রবীন্দ্রজয়ন্তীকে কেন্দ্র করে নিয়ে এসেছে ঠাকুর পরিবারের পোশাক-পরিচ্ছদের অনুপ্রেরণায় শাড়ি ও পাঞ্জাবি।

আসছে ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। দিনটি উদযাপিত হয় বিশেষ আনুষ্ঠানিকতা, শ্রদ্ধা ও আবেগে। দেশি ফ্যাশন ব্র্যান্ডগুলোও নানাভাবে উদযাপন করে এই দিবসগুলো। এবারও তার ব্যতিক্রম নয়।

হাউসটিতে মিলছে ঠাকুরবাড়ির পোশাক-পরিচ্ছদের অনুপ্রেরণায় তৈরি শাড়ি, পাঞ্জাবি। এ ছাড়া রয়েছে ফতুয়া।

কবির কিছু গানের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যালিওগ্রাফি এবং খসড়া আর্টের উপস্থাপন থাকবে এবারের বিশেষ এই আয়োজনে। বর্তমান সময়ের আবহাওয়াকে বিবেচনায় রেখে জ্যাকার্ড কটন, হাফ সিল্ক ও লিনেন কাপড় নির্বাচন করা হয়েছে, যা হবে আরামদায়ক। টেন, লাইট ব্রাউন, অফ হোয়াইট, ব্রিক রেড রঙের কাপড়ে হালকা কাজের মাধ্যমে করা হয়েছে এ সকল পোশাক।

রবীন্দ্রজয়ন্তী নিয়ে বিশেষ এই আয়োজনের পোশাক পাওয়া যাবে কে ক্র্যাফটের সব শোরুমে। এ ছাড়াও অনলাইনে কেনাকাটা করতে ভিজিট করুন kaykraft.com -এ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা