× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবীন্দ্রজয়ন্তীতে রঙ বাংলাদেশের পোশাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৪ ১৯:১৭ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ১৯:৪০ পিএম

রবীন্দ্রজয়ন্তীতে রঙ বাংলাদেশের পোশাক

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ আসন্ন রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে নিয়ে এসেছে নানা পোশাকের সম্ভার। রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও ছবিসংবলিত মগ।

বাঙালির শিল্পে-সাহিত্যে-ঐতিহ্যে যারা অবদান রেখেছিলেন, তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম। তার গল্প, কবিতা, উপন্যাসের পোশাক, সাজসজ্জা বাঙালির মনে দাগ কেটে তা সংস্কৃতির অবিচ্ছেদ অংশ হয়ে আছে। তাই তো বাঙালির মননে, পোশাকে সবকিছুতেই রবীন্দ্রনাথ মিশে আছেন।

আসছে ২৫ বৈশাখ, বিশ্বকবির জন্মবার্ষিকী। এই বিশেষ দিনকে কেন্দ্র করে দেশি ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ নিয়ে এসেছে রবীন্দ্রজয়ন্তীর পোশাক সম্ভার। এই আয়োজনে থাকছে ছেলে ও মেয়ে উভয়ের জন্যই পোশাক।

রয়েছে উপহারসামগ্রীও। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও ছবিসংবলিত মগ, টি-শার্ট ছাড়াও রয়েছে শাড়ি, ব্লাউজ, পাঞ্জাবি, পায়জামা, ধুতি ও উত্তরীয়।

ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই পাওয়া যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আয়োজনের পোশাক। এই আয়োজনকে ঘিরে যেকোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারি দামেও পাওয়া যাবে।
ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ব্র্যান্ডটির ই-কমার্স সাইট www.rang-bd.com । চাইলে তাদের ফেসবুক পেজেও অর্ডার করা যাবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা