× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুদের পুষ্টি নিশ্চিত করবে টিফিন প্লাস

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২২ ১৭:২৩ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২২ ১৭:৩০ পিএম

শিশুদের পুষ্টি নিশ্চিত করবে টিফিন প্লাস

শিশুদের প্রায় সব খাবারেই পুষ্টির অপর্যাপ্ততা দেখা যায়। তাই মায়েরা সন্তানকে তার প্রিয় খাবার খেতে দিতে চান না। আর এ সমস্যা সমস্যা সমাধানে নতুন পণ্য নিয়ে এসেছে আমেরিকান প্রতিষ্ঠান কেয়ার নিউট্রিশন। শিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত করতে নিউট্রি প্লাস ব্র্যান্ডের নতুন পণ্যটির নাম ‘টিফিন প্লাস’।

সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে নিউট্রি প্লাস ব্র্যান্ডের টিফিন প্লাস ফর্টিফাইড অরেঞ্জ চকোলেট, ফর্টিফাইড মালাই চকোলেট, ফর্টিফাইড চকোলেট-এ তিনটি পণ্যের মোড়ক উন্মোচিত হয়। পণ্য তিনটির পরিচয় করিয়ে দেন কেয়ার নিউট্রিশনের কর্মকর্তারা। নতুন পণ্যের মোড়ক উন্মোচন উপলক্ষে নিউট্রি প্লাস ও বাবুল্যান্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রথম ৫ হাজার ক্রেতা প্রতিটি পণ্যের সঙ্গে পাবেন বাবুল্যান্ডের এন্ট্রি কুপন।

প্রতিষ্ঠানটির সিওও হিন্দোল রায় বলেন, সবার পুষ্টি চাহিদা পূরণে ৬ থেকে ২৩টি মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত স্বাস্থ্যসম্মত খাদ্যপণ্য উৎপাদনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্রন্টিয়ার নিউট্রিশনের সহযোগী এ প্রতিষ্ঠানটি। নতুন এ পণ্য সবার কাছে সমাদৃত হবে এবং নিউট্রিশন পণ্য হিসেবে গ্রহণযোগ্যতা পাবে। ব্যবস্থাপনা পরিচালক এ ডি বেয়ারনট বলেন, সবার সাধ্যের মধ্যে পুষ্টি চাহিদা নিশ্চিতে ভেজালমুক্ত খাদ্য প্রস্তুত করছে কেয়ার নিউট্রিশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিক্রয় বিভাগের প্রধান মো. মোফাজ্জল হোসেন, অ্যাকাউন্টস ও ফিন্যান্স বিভাগের ম্যানেজার মনোয়ারুল ইসলাম, ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের ম্যানেজার মো. নাজমুল হাসানসহ অন্য কর্মকর্তারা।

প্রবা/টিআই/ওবায়েদ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা