যাপিত জীবন ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২ ১৪:০৯ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২২ ১৪:২০ পিএম
চিকেনপ্রেমীদের জন্য কেএফসি নিয়ে এসেছে ‘ডাবল ডাউন’। বান ছাড়া শুধুই চিকেন দিয়ে তৈরি ডাবল ডাউন তাদের একটি ভিন্নধর্মী আইটেম। বানের বদলে এ খাবারে চিকেন রাখা হয়েছে, যেন সবাই দ্বিগুণ জুসি ও ক্রিস্পি চিকেনের স্বাদ উপভোগ করতে পারে।
গোল্ডেন ব্রাউন দুটি হট অ্যান্ড ক্রিস্পি ফিলের মাঝে ক্রিমি ফাহিতা মেয়ো এবং উডফায়ার সিজনিং ছড়িয়ে দেওয়া হয়েছে; যা এর স্বাদকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রতি কামড়ে আপনি পাবেন স্বাদের এক পারফেক্ট ব্যালান্স।
ট্রান্সকম ফুড লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, ‘বাংলাদেশের গ্রাহকদের জন্য এই স্পেশাল আইটেমটি আনতে পেরে আমরা খুবই আনন্দিত। এটি গ্রাহকদের মন জয় করেছে।’
তিনি আরও বলেন, ‘কেএফসির চমৎকার স্বাদের পাশাপাশি গ্লোবাল স্ট্যান্ডার্ড নিশ্চিতকরণ ও বজায় রাখার জন্য আমাদের যে প্রচেষ্টা, তা ডাবল ডাউনের মাধ্যমে একটি অসাধারণ স্বাদের জগতে নিয়ে যাবে।’
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিং, মার্কিন যুক্তরাষ্ট্রের লাইসেন্সের অধীনে কেএফসি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাজ করছে ট্রান্সকম ফুডস লিমিটেড।
সারা দেশে প্রতিটি কেএফসি স্টোরে ডাবল ডাউন পাওয়া যাচ্ছে মাত্র ৩৯৯ টাকায়।
প্রবা/দেবি/জেও