× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রাহকদের ঘরের খাবার দেবে ফুডপান্ডা

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২২ ১৪:১০ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২২ ১৪:১০ পিএম

গ্রাহকদের ঘরের খাবার দেবে ফুডপান্ডা

গ্রাহকদের কাছে ঘরের খাবার পৌঁছে দিতে নতুন ক্যাম্পেইন চালু করেছে অনলাইনে খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা। ‘হোমমেইড বাজেট মিলস’ নামে ক্যাম্পেইন শুরু হবে ১৮ অক্টোবর। আর শেষ হবে ১৮ নভেম্বর।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, এক মাসব্যাপী এই ক্যাম্পেইনে সুলভ মূল্যে গ্রাহকদের কাছে ঘরের তৈরি খাবার পৌঁছে দেবে ফুডপান্ডা। তাদের প্ল্যাটফর্মে যুক্ত থাকা হোমশেফদের তৈরি খাবার মিলবে ১৪৯ টাকা থেকে।

ফুডপান্ডায় ডেলিভারি ক্যাটাগরিতে ‘হোমমেইড বাজেট মিলস’ থেকে পছন্দের খাবার অর্ডার করতে পারবেন গ্রাহকরা। ২৪৯ টাকা বেশি মূল্যের খাবার অর্ডারে গ্রাহকরা ‘HOMEFOOD65’ কোড ব্যবহার করে ৬৫ টাকা ছাড় উপভোগ করতে পারবেন। 

এই ক্যাম্পেইনের ফলে গ্রাহকরা টাটকা এবং স্বাস্থ্যকর খাবার অর্ডারের সুযোগ পাবে। তা ছাড়া নিতে পারবে ঘরে বানানো খাবারের স্বাদ। একই সঙ্গে প্রতিযোগিতামূলক বাজারে খাবার বিক্রি করে স্বীকৃতি লাভের পাশাপাশি হোমশেফদের আয়ের সুযোগ তৈরি হবে।  

ফুডপান্ডা এশিয়া প্যাসিফিকের অন্যতম শীর্ষস্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম। গ্রাহকদের কাছে দ্রুত সময়ে খাবারসহ প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, লাওস, কম্বোডিয়া, মিয়ানমার এবং জাপানে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রবা/টিআই/মজুমদার

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা