প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১৫:৪৫ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ২০:০৩ পিএম
ফ্যাশন হাউজ কে ক্র্যাফটে মিলছে বন্ধু দিবসের স্পেশাল গিফটসামগ্রী। প্রিয় বন্ধুকে বন্ধুত্ব দিবসে বিশেষ উপহার দিয়ে দিনটিকে করে তুলুন আনন্দময়।
বন্ধুত্বের দিন তো প্রতি দিনই। তবুও বন্ধুদের জন্য,বন্ধুদের সঙ্গে একটা দিন বিশেষভাবে পালন করা যেতেই পারে। তাই এই সুন্দর সম্পর্ক উদযাপনের জন্য প্রতিবছরের আগস্ট মাসের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে উদযাপিত হয়ে আসছে। বিশেষ দিনে শুভেচ্ছা বিনিময় গ্রিটিংস কার্ডে অথবা সোশ্যাল মিডিয়ার মেসেজ ও স্ট্যাটাস দিয়ে হতে পারে। পাশাপাশি প্রিয় বন্ধুটিকে অন্য কোন বিশেষ উপহার দিতে পারলে মন্দ হয় না। বিশেষ দিনটিকে আরও বেশি স্মৃতিময় করে তুলবে ছোট্ট একটা গিফট।

আসছে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে বন্ধুকে দিতে পারেন পছন্দের কিংবা প্রয়োজনীয় এমন কোনো গিফট, যেমন নোট বুক, ওয়ালেট, পার্স, সুভেনির, হোম ডেকর আইটেম, জুয়েলারি, ফটো ফ্রেম অথবা এলবাম, মগ, ফ্লাওয়ার ভাস, পারসনাল কেয়ার অথবা প্রসাধনী ছাড়াও অনেক কিছু। বন্ধু যদি বই পড়তে ভালোবাসে তাহলে তার হাতে তুলে দিন আপনার পছন্দের কোনো বই কিংবা তার পছন্দের লেখকের বই। এখন কে ক্র্যাফটেও মিলবে এমনই পছন্দের বইয়ের সংগ্রহ।
স্পেশাল অনেক উপহারই দেওয়া যায়। মেয়ে বন্ধু হলে সুন্দর রুচিশীল কোনো পোশাক কিনে উপহার দিতে পারেন। যেমন, সালওয়ার কামিজ, টিউনিক, কুর্তি, টপস, শাড়ি। আর ছেলে বন্ধুর ক্ষেত্রে ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, পাঞ্জাবি কিংবা ফতুয়া।
যেকোনো উপহারসামগ্রী পেতে ঘুরে আসতে পারেন কে ক্র্যাফট এর শো-রুমে। নিজে হাতে উপহার দেওয়া সম্ভব না হলে গিফট টি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন বন্ধুর ঠিকানায়। এ জন্য অর্ডার করতে পারেন kaykraft.com থেকে।