প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১৩:২৪ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ১৪:০৪ পিএম
দেশীয় ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ বন্ধুদিবস উপলক্ষে করেছে বিশেষ আয়োজন। মিলবে পুরো আগস্ট মাসজুড়ে পোশাকে বিশেষ ছাড়।
কিছু সম্পর্ক রক্তের না হলেও আত্মার। ঠিক যেমন বন্ধু। বন্ধুত্বের বন্ধনকে অটুট রাখার উদ্দেশ্যে বন্ধুদের জন্যে করা হয় নানান আয়োজন। বন্ধু দিবস যেমন প্রতিবছরই আয়োজন করা হয়ে থাকে বিশ্বব্যাপী। এই উপলক্ষে বন্ধুদের মধ্যে উপহার বিনিময় করা এখন একটি ট্রেন্ড বলা চলে। প্রতিবছরের ন্যায় এইবারও বন্ধুদিবসে বন্ধুদের জন্য রঙ বাংলাদেশ এ থাকছে বিশেষ আয়োজন। বাহারি রঙের আকর্ষণীয় পোশাকের সঙ্গে আছে বন্ধুর জন্যে বিশেষ টিশার্ট ও মগ।

রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস বলেন বন্ধুত্বের কোনো সীমা পরিসীমা হয় না। বন্ধুদিবসে বন্ধুদের উপহার দেওয়ার চর্চা এখন আমাদের নাগরিক সংস্কৃতির অংশ। সব উৎসবেই রঙ বাংলাদেশ এর বিশেষ আয়োজন থাকে। বন্ধুত্বের বন্ধনকে আরও গভীর, সীমাহীন করার প্রত্যাশায় রঙ বাংলাদেশের এবারের আয়োজন ‘বন্ধুত্বের নেই কোনো লিমিট’।
ব্র্যান্ডটিতে পাবেন সবার ব্যবহারযোগ্য সুতি, লিনেন, হাফসিল্ক, মসলিন, বেক্সি-কটনসহ আরামদায়ক কাপড়ে হরেক রকম পোশাকের সমাহার। বন্ধুদিবসে নতুন টিশার্ট হয়েছে ক্রিম ও মাস্টার্ড কালারে। সঙ্গে দিতে পারেন আকর্ষণীয় ম্যাচিং মগ। উপহারসামগ্রীও রয়েছে নানান ধরনের। আর টিশার্ট ও মগ- একাধিক কিনলেই মিলবে ১৫ শতাংশ ছাড়। এ অফার আউটলেট ও অনলাইনে একসঙ্গে চলবে পুরো আগস্ট মাসজুড়ে।
রঙ বাংলাদেশের বন্ধু দিবসের সামগ্রী মিলবে ঢাকাসহ দেশের যেকোনো আউটলেটে। এ ছাড়াও সংগ্রহ করতে পারেন তাদের ই-কমার্স ওয়েবসাইট www.rang-bd.com এবং rangbangladesh ফেসবুক পেজ থেকে।