× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেসিপি

টিফিনে চিকেন স্যান্ডউইচ

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২ ১৭:৪০ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৯ পিএম

চিকেন স্যান্ডউইচ

চিকেন স্যান্ডউইচ

শিশুরা টিফিনে বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করে। তাই স্বাদে ভিন্নতা আনতে আপনার সোনামণিকে বানিয়ে দিন চিকেন স্যান্ডউইচ। 

চিকেন স্যান্ডউইচ মোটেই অপুষ্টিকর নয়। বরং এতে রয়েছে যথেষ্ট পুষ্টি গুণ এবং লোভনীয় স্বাদ। আপনার সন্তানের স্কুলের টিফিনে পুষ্টিকর চিকেন স্যান্ডউইচ কীভাবে বানিয়ে দেবেন ভাবছেন? তবে চলুন জেনে নিই সহজ রেসিপি।  

চিকেন স্যান্ডউইচ তৈরি রেসিপি

উপকরণ : চার পিস পাউরুটি, ৫০০ গ্রাম মুরগির মাংস, মেয়োনিজ, টমেটো, লেটুস পাতা, শসা, গোলমরিচের গুঁড়ো, নুন, চিনি এবং তেল ইত্যাদি।  

পদ্ধতি : প্রথমে চিকেন ভালোভাবে পরিষ্কার করে সেদ্ধ করে নিতে হবে। এরপর কড়াই বা প্যানে পরিমান মতো তেল নিতে হবে। তেল গরম হলে তাতে শসা, টমেটো এবং লেটুস পাতা হালকা ভেজে নিন। এরপর একটি বাটিতে সেদ্ধ করা চিকেন, এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। 

এরপর পাউরুটিতে মেয়োনিজ লাগিয়ে নিতে হবে। মসলা মাখা চিকেন, ভাজা টমেটো, শসা এবং লেটুস পাতা দিয়ে তার উপর আরেকটা পাউরুটি দিয়ে দিতে হবে। চিকেন স্যান্ডউইচ তৈরি হলে মাঝখান থেকে কেটে নিন ও পরিবেশন করুন।

প্রবা/দেবি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা