× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‌্যাডিসন ব্লুতে ফাল্গুন ও ভালোবাসা দিবস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪০ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২১ পিএম

র‌্যাডিসন ব্লুতে ফাল্গুন ও ভালোবাসা দিবস

ভালোবাসায় সিক্ত মাসে পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু  ঢাকা ওয়াটার গার্ডেন নিয়ে এসেছে রোমাঞ্চিত আয়োজন। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিশেষ আয়োজনে সঙ্গে থাকছে আকর্ষণীয় সব অফার।

ফেব্রুয়ারির ১২-১৪ তারিখ পর্যন্ত এসব আয়োজন উপভোগ করতে পারবেন অতিথিরা। ১২ ফেব্রুয়ারি থেকে রয়েছে ওয়াটার গার্ডেন ব্রাসেরিতে প্রি- ভ্যালেন্টাইনস বুফে ডিনার। যার জন্য গুনতে হবে ৪ হাজার ৪০০ টাকা। এ ছাড়া ১৩ ফেব্রুয়ারি বসন্ত বরণ করে নেওয়ার জন্য ওয়াটার গার্ডেনে থাকছে ‘পয়লা ফাল্গুন ডিনার’। প্রেমিকযুগলদের জন্য বিশেষ ‘গুরমেট সিক্স কোর্স ডিনার’ থাকবে ভালোবাসা দিবস ঘিরে; যা উপভোগ করা যাবে হোটেলের আট তলায় আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সাবলাইম রেস্টুরেন্টে। যার জন্য গুনতে হবে ৮ হাজার ৯০০ টাকা। এ ছাড়া ১৪ ফেব্রুয়ারি হোটেলটির সিগনেচার রেস্তোরাঁয় মিলবে ভ্যালেন্টাইন লাঞ্চ বুফে; যা মিলবে ৩ হাজার ২০০ টাকায়।

র‌্যাডিসনের ভ্যালেন্টাইন প্রোগ্রামে আরও মিলবে ভ্যালেন্টাইনস সিগনেচার ডিনার বুফে; যা পাওয়া যাবে ৭ হাজার ৯০০ টাকায়। অতিথিরা যোগ দিতে পারবেন হোটেলের পুলের হার্ট ফ্লোটিং অনুষ্ঠানে। যেখানে সুযোগ থাকবে পানিতে হৃদয়াকৃতির মোমবাতি ভাসানোর। থাকবে আকর্ষণীয় উপহারের রাফল ড্র। ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত ক্রেডিট কার্ডসহ বুফেতে মিলবে একটি কিনলে অন্যটি ফ্রি অফার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা