যাপিত জীবন ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২২ ১৭:০১ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২২ ১৭:৩২ পিএম
মেয়েদের জিন্সে যেমন পকেট থাকে, ছেলেদের জিন্সের পকেট কিন্তু একদম আলাদা। দুই জিন্সে আলাদা আলাদা পকেট লক্ষ করা যায়। মেয়েদের জিন্সে পকেট থাকে তুলনামূলক ছোট। এদিকে ছেলেদের জিন্সে পকেট বড় থাকে।
আপনি একটি মেল জিন্স নিন, তার পকেটে হাত ঢুকিয়ে দিন। হয়তো আপনার সম্পূর্ণ হাতটিই ঢুকে যাবে। কিন্তু মেয়েদের জিন্সের ক্ষেত্রে তা হবে না। কয়েকটা মাত্র আঙুলই সেখানে ঢোকানো যাবে। আসলেই পকেটটা ঠিক এতটা ছোট।
কিন্তু মেয়েদের জিন্সে পকেট ছোট হয় কেন তা কি আপনি জানেন? এর পেছনে একটি বিশেষ কারণ আছে। এই বিষয়টার ওপরই বারাবর জোর দিয়েছেন ডিজাইনাররা।

মেয়েদের জিন্সে যদি কোনো বড় পকেট যোগ করা হয়, তাহলে ফেব্রিকের ওপর অতিরিক্ত ভলিউম যোগ করবে, যা সেই আউটফিটের ‘সৌন্দর্য’ নষ্ট করে দিতে পারে। এতে মেয়েদেরও ‘সৌন্দর্য’ নষ্ট হয়।
অতিরিক্ত ভলিউম সবসময়ই আপনার লুক নষ্ট করে দেয়। ঠিক এমনটাই মনে করতেন প্রাচীন সময়ে ডিজাইনাররা। কিন্তু বছরের পর বছর এই একই নিয়ম চলে আসছে। এখনও মেয়েদের জিন্সে ছোট ছোট পকেট যোগ করে ব্র্যান্ডগুলো।
প্রবা/টিআই/জেআই