যাপিত জীবন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২২ ১৪:৫৩ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২২ ১৫:০৮ পিএম
ছেলেদের পোশাকে প্যান্ট মানেই যেন জিন্স। শার্ট, টি-শার্ট বা পোলো যে কোনো পোশাকের সঙ্গে মানিয়ে যায়। সঙ্গে একটা কেডস। ব্যাস! ফ্যাশনাবল এই প্যান্টে একটি বিষয় সবারই নজড় কাড়ে, তাহলো পকেট।
প্রয়োজনীয় মানিব্যাগ, মোবাইল বা টাকা বহনের জন্য বেশ কাজের এসব পকেট। জিন্সের ডান পাশের পকেটের ওপর আরও একটি ছোট্ট পকেট থাকে। কিন্তু কেন? অনেকের মনে এই প্রশ্ন উঁকি দেয় কিন্তু উত্তর মেলে না। আজ মিলবে সেই প্রশ্নের উত্তর।
একেবারে যে প্রয়োজন নেই, তা নয়। অনেকে কয়েন রাখেন এই পকেটে। কিন্তু এই ছোট্ট পকেটের পেছনে লুকিয়ে আছে অন্য কারণ। এই ছোট ছোট পকেট এক সময়ে খুবই কাজে লাগত। পকেট ওয়াচ রাখার জন্য এ ধরনের পকেট তৈরি করা হতো। পুরুষরা সেই সময়ে ছোট ছোট পকেট ঘড়ি ব্যবহার করতেন। তা রাখার জন্যই এ পকেট তৈরি করা হয়েছিল।
লিভাইসের জিন্সে প্রথম এই পকেট ব্যবহার করা হয় ১৮৯০ সালে। না এখন আর কেউ পকেট ঘড়ি ব্যবহার করেন না। কিন্তু হ্যাঁ, জিন্সে এখনও এই পকেট দেওয়া হয়।
প্রবা/টিআই/ এসআর