× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিন্স প্যান্টের ৪ ছাঁট

তৌহিদুল ইসলাম তুষার

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৫:৫২ পিএম

জিন্স প্যান্টের ৪ ছাঁট

ফ্যাশনে ডেনিম সবসময়ই ইন। কিছু জিন্স আপনার সঙ্গে পারফেক্ট নাও হতে পারে। বডিধরন অনুসারে ডেনিম আলাদা হতেই পারে। ফ্যাশনে ডেনিম সবসময়ই ইন। কিছু জিন্স আপনার সঙ্গে পারফেক্ট নাও হতে পারে। বডিধরন অনুসারে ডেনিম আলাদা হতেই পারে। 

বয়ফ্রেন্ড ডেনিম

তরুণরা অনেকেই বয়ফ্রেন্ড ডেনিম পরেন। কেউ জেনে, আবার কেউ না জেনেই পরছে। এই ডেনিমগুলো অনেকটাই ঢিলেঢালা গোছের হয়। যাদের বডি শেপ ইনভার্টেড ট্রায়াঙ্গল, তাদের জন্য একদম পারফেক্ট এই জিন্স। যারা এই ডেনিম কিনবেন তারা স্বাভাবিকের থেকে একটু ঢিলা দেখে নেবেন, দেখতে ভালো লাগবে। ডেনিমের সঙ্গে যেকোনো টপস মানিয়ে যাবে। চাইলে টপ বেল্ট দিয়ে টাক ইন করেও পরতে পারবেন। বেশ ভালো লাগবে। সেই সঙ্গে ওয়েস্টার্ন একটা লুক দেবে।

বুটকাট ডেনিম

এই ডেনিমটি মূলত সত্তরের দশকের। তবে গত বছর থেকেই এই জিন্স আবার নতুন রূপে ফিরে এসেছে। এই ডেনিমগুলো হাঁটু পর্যন্ত চাপা। তারপর গোড়ালি থেকে পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে যায়। যদি মিনিম্যাল লুক চান, তবে পছন্দসই টপের সঙ্গে বেছে নিতেই পারেন ডার্ক ওয়াশড বুটকাট ডেনিম।
ওয়াইড লেগেড
এই জিন্স ১৯৮০ সালে মূলধারার ফ্যাশনে যুক্ত হয়। এখনও বাজারে এর কদর রয়েছে। যাদের উচ্চতা খুব বেশি না, তাদের জন্য মানানসই ওয়াইড লেগেড ডেনিম। একে ব্যাগি প্যান্টও বলে। এই ডেনিমের সঙ্গে অনায়াসে পরতে পারেন পছন্দের কার্ডিগান। পুলওভার থেকে শুরু করে সাধারণ টি-শার্ট, অফ শোল্ডার বা ক্রপ টপেও আপনাকে লাগবে ফিট। এটা দেখতে অনেকটা পালাজোর মতো। প্যান্টের হিপ অংশ বেশ টাইট। তবে এরপরের অংশ ছড়ানো। ফলে আওয়ারপ্লাস ফিগারে ইলিউশন তৈরি করতে পারে, যা আপনাকে করে তুলবে আকর্ষণীয়। এই প্যান্ট হাই-ওয়েস্টেও পাওয়া যায়। কম উচ্চতার জন্য হাই-ওয়েস্ট লেগেড ডেনিম একদম পারফেক্ট।
জগার্স ডেনিম
অ্যাথলেটিকসের প্রয়োজনে তৈরি এই ডেনিম এখন হালের ফ্যাশন হয়ে উঠেছে। এটি একদিকে যেমন ফ্যাশনেবল অন্যদিকে আরামদায়কও। স্মার্ট লুক পেতে জগার্স ডেনিমের জুড়ি মেলা ভার। কোমর ও গোড়ালি দুই অংশেই ইলাস্টিক থাকে এই ডেনিমের। আর বাদ বাকি অংশ অন্য জিন্সের তুলনায় ঢোলা। ক্রপড, ড্রপ-কচ, টেপার্ড, কার্গো ইত্যাদি নানা ধরনের জগার্স হয়। যাদের স্ট্রেট ফিগার, তাদের জন্য সবচেয়ে উপযোগী হবে এই জিন্সগুলো। রোজকার পোশাক হিসেবেও পরতে পারেন জগার্স ডেনিম। ছেলে বা মেয়ে যে কাউকে বেশ মানিয়ে যাবে প্যান্টটি।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা