× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কম খরচে মেকআপ

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২২ ১৫:৩৯ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২২ ১০:৫২ এএম

কম খরচে মেকআপ

বেসিক কিছু মেকআপ কিট দিয়েই পাওয়া যায় কমপ্লিট লুক। লিপস্টিক বা আইশ্যাডো অনেক প্রসাধনীর বিকল্প হিসেবে কাজে লাগানো সম্ভব।

প্রথমেই আসি আইশ্যাডোর প্রসঙ্গে। ফেস কন্টুরিং পাউডার না থাকলে আইশ্যাডোর ডার্ক ব্রাউন কালার দিয়েই কন্টুরিং করে নিতে পারেন। ভালো করে ব্লেন্ড করলে কন্টুরিং পাউডারের সঙ্গে কোনো পার্থক্যই চোখে পড়বে না। পাউডার হাইলাইটার না থাকলে এগশেল, শিমারি শ্যাম্পেন, রোজ় গোল্ড আইশ্যাডো দিয়ে চিকবোন বা চিন হাইলাইট হাইলাইট করতে পারেন। পোশাকের সঙ্গে ম্যাচিং ব্লাশ না থাকলেও চিন্তা নেই। মানানসই লিপস্টিকের শেড থাকলে তাকেই ব্যবহার করতে পারবেন ব্লাশ অন হিসেবে। প্রথমে চিকবোনে লিপস্টিকের দু-তিনটে ডট দিন। এবার ব্লেন্ডিং স্পাঞ্জ দিয়ে বেস মেক-আপের সঙ্গে ভালো করে ব্লেন্ড করে দিন। তবে মনে রাখবেন ম্যাট ফিনিশ লিপস্টিকে কিন্তু এই এফেক্টটা পাবেন না।

ক্রিম আইশ্যাডোর বিকল্প হিসেবেও লিরস্টিককে কাজে লাগাতে পারেন। শুধু খেয়াল রাখবেন লিপস্টিক যেন ঠিকভাবে ব্লেন্ড হয়। না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আইশ্যাডো বেস বা আই প্রাইমার না থাকলে ফেস প্রাইমারকেই ব্যাবহার করুন আইশ্যাডোর বেস হিসেবে। যদি সেটাও সম্ভব না হয় তাহলে আই লিডে ফাউন্ডেশন লাগিয়ে তার ওপর বেবি পাউডার হালকা করে কোট করুন। এরপর আইশ্যাডো লাগান।

আইশ্যাডো দীর্ঘস্থায়ী হবে। মাসকারা ব্রাশ পুরনো হয়ে গেলে ফেলে দেবেন না। পরিষ্কার করে ধুয়ে আইব্রো ব্রাশ করার স্পুলি হিসেবে ব্যবহার করতে পারেন। নেল আর্টের জন্য কাজে লাগান পুরনো আইলাইনারের তুলি।

শুধু মেকআপ করলেই তো হল না। সুন্দর করে মেকআপ তুলে ফেলাও জরুরি। দামি মেক-আপ রিমুভারের দারুণ বিকল্প হতে পারে নারকেল তেল। সব সিক্রেট তো পেয়ে গেলেন। এবার সেজে উঠুন মনের মতো করে।

প্রবা/টিআই/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা