প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৬:২১ পিএম
আপডেট : ০১ জুন ২০২৬ ১৬:২২ পিএম
প্ল্যাটিনাম হোটেলসে জমজমাট 'ঈদ সামার ফিস্ট'
ঈদুল আজহার ভারী খাবারের ভিড়ে রাজধানী ঢাকাবাসীকে রিফ্রেশিং ও ভিন্নধর্মী এক স্বাদ দিতে 'শেলটেক'-এর অঙ্গপ্রতিষ্ঠান প্ল্যাটিনাম হোটেলস নিয়ে এলো বিশেষ “আনলিমিটেড সামার ফিস্ট”। আম, আইসক্রিম এবং জিভে জল আনা স্ট্রিট ফুডের সমন্বয়ে সাজানো হয়েছে এই উৎসব।
২৫ মে থেকে শুরু হওয়া এই অফারটি চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। এই আয়োজনে মাত্র ৬০ মিনিটে অতিথিরা ইচ্ছেমতো উপভোগ করতে পারবেন টাটকা আম, ৫টি ফ্লেভারের প্রিমিয়াম আইসক্রিম এবং ফুচকা, চটপটি ও ম্যাঙ্গো চাট-এর মতো জনপ্রিয় সব স্ট্রিট ফুড। এছাড়াও ডেজার্ট প্রেমীদের জন্য থাকছে ম্যাঙ্গো ট্রাইফেল ডিলাইট ও ম্যাঙ্গো সাবুদানাসহ ৭ পদের আমের তৈরি সুস্বাদু ডেজার্ট।

উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিতে এই অফারে থাকছে দারুণ গ্রুপ প্রাইসিং ও আকর্ষণীয় সব ডিল:
বাই ১ গেট ১ ফ্রি: মাত্র ৯৯৯ টাকা (NETT) ২ জনের জন্য।
বাই ১ গেট ২ ফ্রি: মাত্র ১,৩৯৯ টাকা (NETT) ৩ জনের জন্য।
বাই ১ গেট ৩ ফ্রি: মাত্র ১,৫৯৯ টাকা (NETT) ৪ জনের জন্য।
গ্রুপে সদস্য সংখ্যা যত বেশি হবে, জনপ্রতি খরচ তত কমে আসবে। ফলে পরিবার ও বন্ধুদের সাথে ঈদের ছুটি উদযাপনের জন্য এটি অত্যন্ত সাশ্রয়ী একটি সুযোগ।
হোটেল কর্তৃপক্ষের মতে, ঈদের চিরাচরিত ভারী খাবারের বাইরে অতিথিদের হালকা, রিফ্রেশিং এবং সাশ্রয়ী মূল্যে একটি চমৎকার ডাইনিং অভিজ্ঞতা দিতেই এই বিশেষ আয়োজন।

সময় ও স্থান:
প্রতিদিন দুপুর ১:০০ টা থেকে এই অফারটি উপভোগ করা যাবে প্ল্যাটিনাম গ্র্যান্ড (বনানী) এবং প্ল্যাটিনাম রেসিডেন্স (উত্তরা)—উভয় আউটলেটেই। বনানীর প্ল্যাটিনাম গ্র্যান্ড খোলা থাকবে রাত ১২:০০ টা পর্যন্ত এবং উত্তরার প্ল্যাটিনাম রেসিডেন্স খোলা থাকবে রাত ১১:০০ টা পর্যন্ত। ঈদের ছুটির কারণে ভিড় এড়াতে আগেভাগেই হোটেলের হটলাইনে যোগাযোগ করে বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে।