জন-বাজেট সংসদ ২০২৬: গণমুখী বাজেট ও বিকেন্দ্রীকরণের দাবি জোরালো
মূল্যস্ফীতি, বেকারত্ব, উচ্চ ঋণভার ও ভ্যাটের চাপের প্রেক্ষাপটে অংশগ্রহণমূলক ও গণমুখী বাজেট প্রণয়নের দাবি আরও জোরালো হয়েছে। এ প্রেক্ষাপটে ‘জন-বাজেট সংসদ ২০২৬’ শীর্ষক দিনব্যাপী সংলাপ শনিবার (১৬ মে) রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেটিক বাজেট মুভমেন্টের আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে অর্থনীতিবিদ, গবেষক, উন্নয়নকর্মী, শ্রমিক প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী সবচেয়ে বেশি চাপে রয়েছে। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়া এবং কর্মসংস্থানের সংকট মানুষের জীবনযাত্রাকে ক্রমেই কঠিন করে তুলছে। একই সঙ্গে বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধের চাপ উন্নয়ন ব্যয়ের সুযোগ সীমিত করছে বলেও তারা মন্তব্য করেন।
দিনব্যাপী আলোচনায় জাতীয় বাজেটে ন্যায্যতা নিশ্চিত, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব ও ঋণ ব্যবস্থাপনায় ভারস