× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ বছরের ডিউরেবল ব্যাটারি সহ অপোর নতুন ফোন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬ ১৬:৫৫ পিএম

আপডেট : ১২ মে ২০২৬ ১৬:৫৭ পিএম

৬ বছরের ডিউরেবল ব্যাটারি সহ অপোর নতুন ফোন

৬ বছরের ডিউরেবল ব্যাটারি সহ অপোর নতুন ফোন

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের নতুন স্মার্টফোন অপো এ৬সি এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে। 

অপো এ৬সি-এ রয়েছে সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ৬ বছর পর্যন্ত টেকসই ব্যাটারি লাইফ নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে। স্মার্টফোনটিতে রয়েছে রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধা, যার মাধ্যমে প্রয়োজনে অন্যান্য ডিভাইস চার্জ দেওয়া যাবে। 

ফোনটিতে সর্বাধুনিক এআই-চালিত ফটোগ্রাফি ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে এআই ইরেজার ও এআই ক্লিয়ার ফেস। এআই ইরেজারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই ছবির অনাকাঙ্ক্ষিত অবজেক্ট বা বিভ্রান্তিকর অংশ মুছে ফেলতে পারবেন। অন্যদিকে, এআই ক্লিয়ার ফেস ছবির পোর্ট্রেইটকে আরও পরিষ্কার ও ডিটেইল করে তুলবে। এই স্মার্ট এআই ফিচারগুলো আলাদা কোনো প্রফেশনাল এডিটিং দক্ষতা ছাড়াই প্রতিদিনের ফটোগ্রাফিকে আরও সহজ, স্মার্ট ও সৃজনশীল করে তুলবে।

গেমিংপ্রেমীদের জন্য অপো এ৬সি দিচ্ছে সর্বোচ্চ ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ৩ ঘণ্টার স্মুথ গেমিং অভিজ্ঞতা, যা দীর্ঘসময় গেম খেলার সময় স্থিতিশীল ও রেসপন্সিভ পারফরম্যান্স নিশ্চিত করবে। 

একইসাথে, অপোর বিশেষ ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে অপো এ৬সি ক্রেতারা এক্সক্লুসিভ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উপভোগ করতে পারবেন।  ফেদার হোয়াইট ও স্টোন ব্রাউনের মতো দুইটি অনন্য রঙে এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে অপো এ৬সি। ডিভাইসটির ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৬,৯৯৯ টাকা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা