× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা দিবসে টগুমগুর দুই দিনের উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৪:৩০ পিএম

মা দিবস উপলক্ষে দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগু ৮ ও ৯ মে উত্তরায় অবস্থিত টগুমগু প্যারেন্টিং হাবে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে

মা দিবস উপলক্ষে দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগু ৮ ও ৯ মে উত্তরায় অবস্থিত টগুমগু প্যারেন্টিং হাবে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে

মা দিবস উপলক্ষে দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগু রাজধানীতে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে। আগামী ৮ ও ৯ মে উত্তরা সেক্টর ১২-এর সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত টগুমগু প্যারেন্টিং হাবে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

পরিবারকেন্দ্রিক এই উৎসবে শিশু ও অভিভাবকদের জন্য রাখা হয়েছে নানা বিনোদন ও শেখার সুযোগ। দুই দিনব্যাপী কর্মসূচিতে থাকবে পাপেট শো, ম্যাজিক পারফরম্যান্স, ইন্টারঅ্যাকটিভ স্টেজ অ্যাক্টিভিটি, ক্রাফটিং সেশন এবং শিশুদের পরিবেশনা। পাশাপাশি প্যারেন্টিং ও শিশুদের প্রাথমিক বিকাশ নিয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে একাধিক সেশন অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যায় দর্শকদের জন্য থাকবে লাইভ মিউজিক, যা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করবে।

টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন বলেন, “সন্তানদের লালন-পালনে মায়েদের অবদান অপরিসীম। তাঁদের এই অসাধারণ ত্যাগ ও ভালোবাসাকে সম্মান জানাতেই মা দিবস উপলক্ষে আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শহুরে জীবনে ইতিবাচক প্যারেন্টিং চর্চা বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে পরিবারে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা এবং কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে আশা করছেন তিনি।

উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং পরিবারসহ অংশগ্রহণের জন্য আগ্রহীদের আমন্ত্রণ জানানো হয়েছে।


 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা