প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ১৪:১৬ পিএম
ক্রেডিট রেটিং নিয়ে প্রিমিয়ার ব্যাংকে ক্র্যাবের প্রশিক্ষণ
ব্যাংকিং খাতে ঋণ মূল্যায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে প্রিমিয়ার ব্যাংক পিএলসির কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)।
‘এনহ্যান্সিং ফিন্যান্সিয়াল ইনসাইট: আ ট্রেনিং প্রোগ্রাম অন ক্রেডিট রেটিং অ্যাওয়ারনেস’ শিরোনামের এই কর্মশালাটি আয়োজন করে প্রিমিয়ার ব্যাংকের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টার (এলটিডিসি)। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন ক্র্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চিফ রেটিং অফিসার নূর এলাহী মোল্লা এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ইউনিট হেড মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া।
কর্মশালায় অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়—কীভাবে ক্রেডিট রেটিং করা হয়, ঝুঁকি কীভাবে মূল্যায়ন করা হয় এবং এসব বিষয় ব্যাংকের ঋণ সিদ্ধান্তকে কীভাবে প্রভাবিত করে।
এতে ক্রেডিট মূল্যায়নের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়েও আলোচনা হয়। বিশেষ করে স্বচ্ছতা, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং ব্যাংকিং খাতের বর্তমান বেস্ট প্র্যাকটিসের ওপর গুরুত্ব দেওয়া হয়।