× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশব্যাপী স্বাস্থ্যপণ্যের প্রসারে নতুন উদ্যোগ

গ্রামীণ হেলথটেক চালু করলো “সুখী অনলাইন হেলথস্টোর”

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ১৬:০৯ পিএম

গ্রামীণ হেলথটেক চালু করলো “সুখী অনলাইন হেলথস্টোর”

গ্রামীণ হেলথটেক চালু করলো “সুখী অনলাইন হেলথস্টোর”

গ্রামীণ হেলথটেক লিমিটেডের শীর্ষস্থানীয় ডিজিটাল স্বাস্থ্যসেবার অ্যাপ “সুখী” তাদের নিজস্ব ই-কমার্স প্ল্যাটফর্ম “সুখী অনলাইন হেলথস্টোর” উদ্বোধন করেছে। এই নতুন উদ্যোগটি দেশব্যাপী আসল স্বাস্থ্যপণ্য সুবিধাজনকভাবে পৌঁছে দিবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। 

গুণগত মান নিশ্চিত করতে প্ল্যাটফর্মে থাকা সব পণ্য সরাসরি অনুমোদিত প্রস্তুতকারক ও পরিবেশকদের কাছ থেকে সংগ্রহ করা হয়, যা ১০০% আসল ও নিরাপদ পণ্য নিশ্চিত করে। 

মোঃ আশরাফুল হাসান, চেয়ারম্যান, গ্রামীণ গ্রুপ বলেন, “আমাদের লক্ষ্য সবসময়ই ছিল সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করা। এই প্ল্যাটফর্মের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে—অথেনটিক পণ্য, সেরা দাম, পণ্যের  সঠিক সংরক্ষণ এবং সারা দেশে দ্রুত ও নির্ভরযোগ্য সিমলেস অর্ডারিং অভিজ্ঞতা”। 

ড. আহমেদ আরমান সিদ্দিকী, চিফ এক্সিকিউটিভ অফিসার, গ্রামীণ হেলথটেক লিমিটেড, বলেন “এই প্ল্যাটফর্ম এর মাধ্যমে ব্যবহারকারীরা শুধু স্বাস্থ্যপণ্য কিনতেই পারবেন না পাশাপাশি ডাক্তারের পরামর্শ, ল্যাব টেস্ট ও অন্যান্য স্বাস্থ্যসেবাও গ্রহণ করতে পারবেন যা একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম তৈরি করে।”


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা