প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১৩:০২ পিএম
বঙ্গাব্দ ১৪৩৩ বরণ করল কিডস টাইম
দেশের জনপ্রিয় আফটার-স্কুল প্রোগ্রাম কিডস টাইম শিশুদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে বঙ্গাব্দ ১৪৩৩ বরণ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ধানমন্ডি ও উত্তরা শাখায় বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে আনন্দমুখর শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে ফেস পেইন্টিং, নাচ, গান, অভিনয়, ‘যেমন খুশি তেমন সাজো’ এবং মুড়ি-মুড়কি খাওয়াসহ নানা আয়োজন ছিল। এতে শিশুরা ও তাদের অভিভাবকেরা অংশ নেন।
কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, “শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বাড়াতে নিজস্ব সংস্কৃতির চর্চা অত্যন্ত জরুরি। এসব বিষয় বিবেচনায় রেখেই আমরা এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছি।”
ফটো ক্যাপশন: দেশের জনপ্রিয় আফটার-স্কুল প্রোগ্রাম কিডস টাইম শিশুদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে বঙ্গাব্দ ১৪৩৩ বরণ করেছে।