কুমিল্লায় রঙ বাংলাদেশ এর নতুন আউটলেট
ময়নামতি’র ইতিহাস, শালবনের সবুজ আর কুমিল্লার লোকজ সংস্কৃতির আবহে নতুন করে রঙের ছোঁয়া নিয়ে আবারও ফিরছে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ।
দীর্ঘদিন পর কুমিল্লায় শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। এই ফিরে আসা শুধু একটি আউটলেট উদ্বোধন নয়, বরং কুমিল্লার ঐতিহ্য, সংস্কৃতি আর উৎসবের সাথে রঙ এক নতুন বন্ধন।
আরো পড়ুন: রঙ বাংলাদেশ এর বাংলা নববর্ষের আয়োজন |
বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে সামনে রেখে এই নতুন আউটলেটে থাকছে বৈশাখী আবহে সাজানো বিশেষ কালেকশন—যেখানে প্রতিটি পোশাকে থাকবে বাঙালিয়ানার ছোঁয়া, লোকজ শিল্পের নকশা, আর উৎসবের উচ্ছ্বাস।
শাড়ি, পাঞ্জাবি, কামিজ, স্ট্রিচ ড্রেস, সিঙ্গেল কামিজ, টি-শার্ট, ফ্রকসহ বিভিন্ন ধরনের পোশাক ও এক্সেসরিজ মিলিয়ে কুমিল্লাবাসী এখান থেকেই সম্পূর্ণ করতে পারবেন তাদের বৈশাখী কেনাকাটা।
এছাড়াও বাবা-মা-ছেলে-মেয়েসহ পুরো পরিবার একই রঙ ও থিমে নিজেদের সাজিয়ে নিতে পারবে বৈশাখের আনন্দে কাপল, ডুয়েট কিংবা ফ্যামিলি সিরিজের আদলে।
নতুন ঠিকানায় উদ্বোধন উপলক্ষে সকলের জন্য রয়েছে উপহার- ২০% ছাড়, যা বৈশাখের কেনাকাটাকে করবে আরও সাশ্রয়ী ও রঙিন।
আউটলেটের ঠিকানা: আলবির টাওয়ার, ২য় তলা, রানী বাজার রোড, কুমিল্লা। ফোন: 01730068046।
অনলাইনে যোগাযোগের জন্য রয়েছে কুমিল্লা আউটলেটের নিজস্ব ফেসবুক পেজ। যেকোন সময় ঘরে বসেই জানতে পারবেন আউটলেটের সব আপডেট, নতুন কালেকশন এবং অফার সংক্রান্ত তথ্য। শুধু তাই নয়, সরাসরি ফেসবুক পেজের মাধ্যমেই করতে পারবেন আপনার পছন্দের কেনাকাটাও। পেজ লিংক- www.facebook.com/rgbd.cumilla
এসে দেখুন রঙ বাংলাদেশ এর এই নতুন ঠিকানা, আর বৈশাখী উৎসবের পোশাকে বাংলা নববর্ষ উদযাপনের প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও প্রাণবন্ত, আরও রঙিন।
ঐতিহ্য আর আধুনিকতার রঙে, কুমিল্লায় আপনার শুরু হোক এক নতুন সখ্যতা—রঙ বাংলাদেশ-এর সাথে।