× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফাইনালের অফিসিয়াল ডিভাইস পার্টনার টেকনো

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১৯:৩৯ পিএম

লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফাইনালের অফিসিয়াল ডিভাইস পার্টনার টেকনো

লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফাইনালের অফিসিয়াল ডিভাইস পার্টনার টেকনো

সাত বছর পর আবারও জমকালো আয়োজনে ফিরে এলো দেশের অন্যতম শীর্ষ ট্যালেন্ট প্ল্যাটফর্ম লাক্স সুপারস্টার ২০২৫। সম্প্রতি অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর বিদুষী বর্ণিতা বিজয়ীর মুকুট অর্জন করেন। গ্লোবাল ইনোভেটিভ টেকনলোজি ব্র্যান্ড টেকনো এই আয়োজনের অফিসিয়াল ডিভাইস পার্টনার হিসেবে পাশে ছিল।

ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেটি ছিল তারকাখচিত গ্ল্যামারাস এক আয়োজন। এতে বিনোদন অঙ্গনের অসংখ্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় পাবনার নাজাহ নাওয়ার বিনতে নুরুল প্রথম রানার-আপ এবং চট্টগ্রামের আমিনা ইসলাম দ্বিতীয় রানার-আপ হন।

দেশের জনপ্রিয় এই ট্যালেন্ট প্ল্যাটফর্মের অংশীদার হিসেবে শীর্ষ পাঁচ প্রতিযোগীর আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং এই মঞ্চ পর্যন্ত পৌঁছানোর অনুপ্রেরণাদায়ী যাত্রাকে সম্মান জানাতে টেকনো তাদের  হাতে উপহার হিসেবে পাঁচটি স্মার্টফোন তুলে দেয়। এবারের শীর্ষ পাঁচ প্রতিযোগী ছিলেন—বিদুষী বর্ণিতা, নাজাহ নাওয়ার বিনতে নুরুল, আমিনা ইসলাম, নুসরাত আফরিন ইয়ুমনা এবং তিস্তা পাল।

২০০৫ সালে যাত্রা শুরু করা লাক্স সুপারস্টার দীর্ঘদিন ধরে দেশের নতুন প্রতিভা খোঁজার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। ২০১৮ সালে বন্ধ হয়ে যাওয়ার পর দীর্ঘ বিরতির শেষে এ বছর দশম সিজন নিয়ে প্রতিযোগিতাটি আবারও ফিরে এসেছে, যা নতুন প্রজন্মের সম্ভাবনাময় তারকাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে।

লাক্স সুপারস্টার ২০২৫-এর সঙ্গে যুক্ত থেকে টেকনো আবারও বাংলাদেশের তরুণ প্রজন্ম, সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের সংযোগকে আরও সুদৃঢ় করেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা