× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলা খাবারের প্রতিযোগিতা ও বৈশাখী মেলা ১৪৩২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ১৬:৩১ পিএম

বাংলা খাবারের প্রতিযোগিতা ও বৈশাখী মেলা ১৪৩২

আবহমান বাংলার খাদ্য ঐতিহ্য নিয়ে বিগত কয়েক বছর ধরেই কাজ করছে কুকিং স্টার ফাউন্ডেশন ও ডোনা মিডিয়া । সেই ধারাবাহিকতায় এ বছরেও আয়োজন করছে বাংলা খাবার নিয়ে প্রতিযোগিতা ও তিন দিনব্যাপী বৈশাখী মেলা। আদি বাংলা খাবারের পরিচয়,আসল রন্ধন প্রনালী সংরক্ষণ ও বাংলার নিজস্ব খাবারের স্বাদকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেই এই আয়োজন। 

স্বকীয় বৈশিষ্ট্য ও পরিচয়ে আমাদের দেশের আঞ্চলিক খাবার গুলো আবারো সবার পাতে উঠে আসুক সেই প্রচেষ্টা থেকেই কুকিং স্টার ফাউন্ডেশনের এ প্রয়াস। ঐতিহ্যবাহী আঞ্চলিক বাংলা খাবারের প্রচার ও প্রসার কল্পে কুকিং স্টার ফাউন্ডেশন ও ডোনা মিডিয়া কতৃক আয়োজিত দেশব্যাপী বাংলা খাবার রান্নার প্রতিযোগিতা বাংলা খাবার উৎসব ও উদ্যোগতা উন্নয়ন সংস্থা উদ্যোগী এর আয়োজনে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা ১৪৩২।

এছাড়াও পৃথকভাবে আরও ২টি ভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, মিষ্টি উৎসব ১৪৩২ নামের মিষ্টি তৈরীর প্রতিযোগিতা ও ভালোবাসার কেক পেস্ট্রি ২০২৬ নামের কেক ও পেস্ট্রি তৈরীর প্রতিযোগিতা। 

প্রতিবারের ন্যায় এবারেও আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের পাশাপাশি 

থাকবে বাংলাদেশের পর্যটন ও খাদ্য ঐতিহ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কৃতিমান সম্মাননা।

রন্ধনশিল্পীদের অংশ গ্রহনে বাংলা খাবারের প্রতিযোগিতা -

রান্নায় আগ্রহী যে কেউ আগামী ১৫ এপ্রিল ২০২৬ এর মধ্যে রেজিস্ট্রেশন করে অংশ গ্রহণ করতে পারবে।

অংশ গ্রহণের নিয়মাবলিঃ

১-কুকিং স্টার ফাউন্ডেশন এর পেইজের ইনবক্সে নাম ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে কোন ধরনের খাবার নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে চান তা জানাতে হবে।

২-প্রতিটি প্রতিযোগিতায় অংশ নিতে পৃথকভাবে প্রতিটির জন্য ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফী ০১৮৮৫৫০৯৬২৬ অথবা ০১৯১৪২০৯৫০৭ এই নাম্বারে বিকাশ করতে হবে।

৩-বাংলা খাবার উৎসব ১৪৩২ এ অংশ নিতে পানীয়,মিষ্টান্ন,প্রাতঃরাশ,মধ্যাহ্ন ও নৈশভোজ এই পাঁচ বিভাগের যে কোন বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে।

৪- চার জনের উপযোগী খাবার রান্না করে নিয়ে আসতে হবে।

৫-স্বাদ, ঐতিহ্য, উপস্থাপনা ও পুষ্টির উপর নির্ভর করে বিচার কাজ সম্পন্ন হবে।

(ভালোবাসার কেক পেস্ট্রি ও মিষ্টি উৎসব এর জন্যও একই নিয়ম) 

বিচারক হিসেবে থাকবেন -

শেফ জাহেদা বেগম, বিভাগীয় প্রধান, ফুড এন্ড বেভারেজ ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট।

সাথে থাকবেন শেফ মেহেরুন আকতার মেরি ও শেফ নাজিয়া ফারহানা এবং উদ্যোগতা উন্নয়ন সংস্থা উদ্যোগী এর চেয়ারপার্সন রাব্বে আরফিনা কোরবান। 

পুরস্কার হিসেবে আন্তর্জাতিক মানের রান্না বিষয়ক উচ্চতর প্রশিক্ষণে ১০০% স্কলারশিপ,কিচেন ইক্যুইপমেন্ট,মানিকগঞ্জের শায়ান রিসোর্ট ও  কক্সবাজারে তারকা হোটেল ইনানী রয়েল রিসোর্ট ও হোটেল মেরিন ব্লুতে ০১ রাত ০২ দিন সংগীসহ কাটানোর সুযোগ।

এছাড়াও ক্রেস্ট,সার্টিফিকেট,গিফট বক্স ও জাতীয় পত্রিকায় নিজের রেসিপি প্রকাশের সুযোগ । 

বিস্তারিত জানতে ও বিকাশ করতে :০১৮৮৫৫০৯৬২৬,০১৯১৪২০৯৫০৭


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা