× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কে ক্র্যাফটের বৈশাখী পোশাকের বর্ণিল আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ১৬:২৬ পিএম

কে ক্র্যাফটের বৈশাখী পোশাকের বর্ণিল আয়োজন

বাংলা নববর্ষকে বরণ করে নিতে শুরু হয়েছে বৈশাখী উৎসবের প্রস্তুতি। বৈশাখ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, তাই বর্ষবরণের এ উৎসবকে সামনে রেখে কে ক্র্যাফট হাজিরহয়েছে নতুন সংগ্রহ নিয়ে। নানা মোটিফের  অনুপ্রেরণায় আধুনিকতার সমন্বয়ে দেশীয় ঐতিহ্যকে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে নানা রকম পোশাকে। 

লোকজ, ক্ষুদ্র নৃগোষ্ঠী মোটিফ, নকঁশীকাঁথা, কাঁথা স্টিচ, কাশ্মীরি, জামদানী,  ইক্কাত,  র্ট্যাডিশনাল, আল্পনা, রিকশা আর্ট, বিউটি অফ রাগস, মিক্সড মোটিফের অনুপ্রেরনায় করা হয়েছে এবারের বিভিন্ন সিরিজ সহ অন্যান্য পোশাক। এমনসব মোটিফ ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারী, কারচুপি, স্ক্রীন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।  

পরিবেশ ও আবহাওয়ার সাথে সাথে আরামদায়ক বিষয়টি মাথায় রেখে ফেব্রিক হিসেবে নেয়া হয়েছে কটন, জ্যাকার্ড কটন, সুইস কটন, হ্যান্ডলুম কটন,  লিনেন,  জর্জেট, সিল্ক, জয়স্রী সিল্ক, হাফ সিল্ক, ও অরগাঞ্জা। লাল সাদার চিরাচরিত সমন্বয়, সাথে আরও নানান রঙ যেমনঃ মেরুন, ম্যাজেন্টা, ক্রিমসন রেড, পিচ, পিঙ্ক, কোরাল পিঙ্ক, ব্রিক রেড, প্লাম রেড, বার্গান্ডি, বিস্কটি, নেভি, টেন-ব্রাউন এর ছোঁয়ায় পোশাকগুলো পেয়েছে বর্ণিল রূপ ।  

আয়োজনে রয়েছে সালোয়ার কামিজ, লং-কুর্তি, শর্ট কুর্তি, টপ¯, টিউনিক, টপস-স্কার্ট। নানা পোশাকের প্রতি আকর্ষণ বা পছন্দ থাকলেও শাড়ীর আবেদন বৈশাখে একটু বেশিই থাকে, তাই থাকবে বৈচির্ত্যপূর্ণ শাড়ীর আয়োজন। ছেলেদের জন্য রয়েছে পছন্দের র্ব্যান্ড কে ক্র্যাফটের রেগুলার ও কাট বেইজড পাঞ্জাবি। এছাড়াও পাওয়া যাবে রেগুলার ফিটেড ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া এবং টি শার্ট।  

মেয়ে শিশুদের জন্য উৎসব ভিত্তিক পোশাকে থাকছে- সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপস সেট, স্কার্ট। ছোট ছেলেদের জন্য নানা রঙের পাঞ্জাবী, হাফহাতা শার্ট, ফতুয়া এবং টি শার্ট। এছাড়াও ছোট মেয়েরা, বোন অথবা মায়ের সাথে মিলিয়ে পরার জন্য সালওয়ার কামিজ, কুর্তি এবং বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি ও শার্ট থাকবে বরাবরের মত। এছাড়া যুগলদের জন্য থাকবে বিশেষ পোশাক।    

বৈশাখ আয়োজনের পোশাক কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন kaykraft.com থেকে কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে ।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা