× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সানস্ক্রিন: বাংলাদেশের রোদেলা আবহাওয়ায় ত্বক সুরক্ষার প্রথম পদক্ষেপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ১১:৪০ এএম

গ্লোবিডি এর মতো বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে সানস্ক্রিন কেনা গেলে অথেন্টিসিটি নিয়ে দুশ্চিন্তা থাকে না।

গ্লোবিডি এর মতো বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে সানস্ক্রিন কেনা গেলে অথেন্টিসিটি নিয়ে দুশ্চিন্তা থাকে না।

বাংলাদেশের তীব্র সূর্যের আলো আর আর্দ্র আবহাওয়া ত্বকের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অথচ স্কিনকেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটিই আমরা সবচেয়ে বেশি অবহেলা করি- সানস্ক্রিন। বিশেষজ্ঞরা বলছেন, যত দামি সিরাম বা ময়েশ্চারাইজারই ব্যবহার করা হোক না কেন, সানস্ক্রিন ছাড়া সেই পরিশ্রম অনেকটাই বৃথা।

সূর্যের ইউভি রশ্মি দুই ধরনের- ইউভিএ এবং ইউভিবি। ইউভিএ ত্বকে বলিরেখা ও কালচে দাগ তৈরি করে, আর ইউভিবি সরাসরি ত্বক পুড়িয়ে দেয়। বাংলাদেশের মতো গ্রীষ্মপ্রধান দেশে সারা বছরই এই দুই ধরনের রশ্মির প্রভাব থাকে, তাই শুধু গরমকালে নয়, শীতেও সানস্ক্রিন ব্যবহার অত্যন্ত জরুরি।

চট্টগ্রামের ব্যবসায়ী সাদিয়া রহমান বলেন, “আগে ভাবতাম সানস্ক্রিন শুধু ফর্সা হওয়ার জন্য মাখে। কিন্তু ডার্মাটোলজিস্টের পরামর্শে শুরু করার পর বুঝলাম এটা আসলে ত্বককে বার্ধক্য থেকে বাঁচানোর ঢাল।”

সানস্ক্রিন কেনার সময় কিছু বিষয় মাথায় রাখা দরকার। প্রথমত, এসপিএফ ৩০ বা তার বেশি হওয়া চাই। দ্বিতীয়ত, “বোর্ড স্পেকটার্ম” লেখা থাকলে বুঝতে হবে এটি ইউভিএ ও ইউভিবি দুটো থেকেই সুরক্ষা দেবে। তৈলাক্ত ত্বকের জন্য জেল-বেসড বা ওয়াটার-বেসড ফর্মুলা, আর শুষ্ক ত্বকের জন্য ক্রিম-বেসড সানস্ক্রিন বেশি কার্যকর।

ত্বক বিশেষজ্ঞ ডা. নাসরিন সুলতানা জানান, “সানস্ক্রিন শুধু বাইরে গেলে মাখলেই হবে না। ঘরের ভেতরে, এমনকি মেঘলা দিনেও ইউভি রশ্মি ত্বকে পৌঁছায়। দিনে অন্তত দুইবার পুনরায় লাগানো উচিত।”

বাজারে এখন দেশি-বিদেশি অসংখ্য ব্র্যান্ডের সানস্ক্রিন পাওয়া যায়। তবে নকল পণ্যের ভিড়ে সঠিকটি বেছে নেওয়া কঠিন হয়ে পড়ে। গ্লোবিডি এর মতো বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে কেনা গেলে অথেন্টিসিটি নিয়ে দুশ্চিন্তা থাকে না।

বাজেটের মধ্যে ভালো মানের সানস্ক্রিনসহ সব ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট সেরা দামে পাওয়া এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে।

বিশেষজ্ঞরা একমত যে সানস্ক্রিন কোনও বিলাসিতা নয়, এটি প্রতিদিনের রুটিনের অপরিহার্য অংশ। আজ থেকেই শুরু করুন- কারণ সুস্থ ত্বকের সেরা বিনিয়োগ হলো সঠিক সুরক্ষা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা