× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে ঢাকা রিজেন্সির বিশেষ আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ১৭:০৬ পিএম

ঈদে ঢাকা রিজেন্সির বিশেষ আয়োজন

পবিত্র ঈদ-উল-ফিতরকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে বিশেষ ঈদ আয়োজন “ডাইন অর স্টে অ্যান্ড উইন গিফট”, যেখানে সেরা মূল্যের অফার একত্রে উপভোগ করতে পারবেন অতিথিরা। 

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা রিজেন্সি কর্তৃপক্ষ।


কর্তৃপক্ষ জানায়, ঈদের আনন্দ ভাগাভাগি করতে হোটেলটিতে আয়োজন করা হয়েছে ঈদ স্পেশাল বুফে ডিনার মাত্র ৫৫৫৫ টাকায় এবং সবার জন্য থাকছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার, যেখানে দেশীয় ও আন্তর্জাতিক নানা স্বাদের আকর্ষণীয় পদ অতিথিদের জন্য পরিবেশন করা হবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত, চলবে ২৪ মার্চ ২০২৬ পর্যন্ত। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আরামদায়ক ছুটির অভিজ্ঞতা দিতে এ আয়োজনে থাকছে বিশেষভাবে সাজানো ব্যুফে ব্রেকফাস্টসহ ঈদ রুম প্যাকেজ, মাত্র ৭৯৯৯ টাকা থেকে শুরু। পাশাপাশি অতিথিদের সুস্থতা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় রেখে থাকছে আকর্ষণীয় স্পাতে ৪০% পর্যন্ত ছাড়, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বারদের জন্য জিম মেম্বারশিপে ৬০% ছাড় এবং ৫০% ছাড় থাকছে সবার জন্য এবং প্রাণবন্ত আড্ডা ও রিফ্রেশমেন্টের জন্য কমফি লাউঞ্জে এক্সক্লুসিভ ডেজার্ট তো থাকছেই।    


ঢাকা রিজেন্সি কর্তৃপক্ষ বলছে, ঐতিহ্যবাহী আতিথেয়তা, মনোমুগ্ধকর পরিবেশ এবং ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবারের ঈদকে পরিণত করতে চায় আনন্দ, স্বস্তি ও স্মরণীয় মুহূর্তে ভরা এক বিশেষ উদযাপনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা