× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমুনা ফিউচার পার্কে স্টেপের নতুন আউটলেট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ২১:২৪ পিএম

যমুনা ফিউচার পার্কে স্টেপের নতুন আউটলেট

ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার রাজধানীর অন্যতম বৃহৎ ও আধুনিক শপিং মল যমুনা ফিউচার পার্কে তাদের নতুন একটি আউটলেট উদ্বোধন করেছে। 

বুধবার (১১ মার্চ) বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা–মডেল তৌসিফ মাহবুব। এ সময় স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির উপস্থিতি ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ফুটওয়্যার ব্র্যান্ডটি।

অনুষ্ঠানে শামীম কবির বলেন, “শুরু থেকেই স্টেপ ফুটওয়্যার ক্রেতাদের জন্য আন্তর্জাতিক মানের ডিজাইন, উন্নত গুণগত মান এবং আরামদায়ক ব্যবহারের সমন্বয়ে তৈরি ফুটওয়্যার উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অন্যতম বৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে আমাদের এই নতুন আউটলেট উদ্বোধনের মাধ্যমে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার ক্রেতাদের জন্য আরও উন্নত সেবা এবং সমসাময়িক ফ্যাশনধারার জুতা সহজলভ্য করার একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।”

তিনি বলেন, “ক্রেতাদের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আধুনিক নকশা, মানসম্মত পণ্য এবং উন্নত গ্রাহকসেবার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও স্টেপ ফুটওয়্যার দেশীয় ফুটওয়্যার শিল্পকে আরও এগিয়ে নিতে কাজ করে যাবে।”

তৌসিফ মাহবুব বলেন, “স্টেপ ফুটওয়্যার সবসময়ই স্টাইল, কমফোর্ট ও কোয়ালিটির চমৎকার সমন্বয় উপস্থাপন করে। এ কারণেই এটি দেশের তরুণ প্রজন্মের কাছে একটি আস্থার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি সত্যিই গর্বিত। আমার বিশ্বাস, ফ্যাশনসচেতন তরুণ-তরুণীদের কাছে স্টেপ ফুটওয়্যার সবসময়ই একটি আকর্ষণীয় ব্র্যান্ড হিসেবে জনপ্রিয় থাকবে এবং ভবিষ্যতেও স্টেপ তার মান ও সৃজনশীলতার ধারাবাহিকতা বজায় রাখবে।”

বিজ্ঞপ্তিতে স্টেপ বলছে, নতুন এই আউটলেটটি আধুনিক নকশা, নান্দনিক পরিবেশ এবং ক্রেতাবান্ধব সেবার সমন্বয়ে সাজানো হয়েছে। এখানে ক্রেতারা সহজেই ব্র্যান্ডটির সর্বশেষ ও বৈচিত্র্যময় ফুটওয়্যার সংগ্রহ থেকে নিজেদের পছন্দের জুতা বেছে নিতে পারবেন। উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য ক্রেতারা বিশেষ মূল্যছাড়সহ নানা আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা