× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদ আনন্দে এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশন স্কুলের সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সাজগোজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ১৫:০৮ পিএম

ঈদ আনন্দে এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশন স্কুলের সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সাজগোজ

দেশের শীর্ষস্থানীয় বিউটি ও লাইফস্টাইল ব্র্যান্ড সাজগোজ, এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশন স্কুলের কমিউনিটি ইমপ্যাক্ট পার্টনার হিসেবে যুক্ত হয়ে স্কুলটির শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের জন্য আয়োজিত বার্ষিক ইফতার কর্মসূচিতে সহযোগিতা করেছে।

এ উদ্যোগের মাধ্যমে সাজগোজ এমন এক আয়োজনে অবদান রেখেছে, যাতে স্কুলের প্রতিটি শিশু সমানভাবে মর্যাদা, আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে ঈদকে বরণ করে নিতে পারে। বার্ষিক এই ইফতার আয়োজনটি শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের একত্র করে, ফলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তৈরি হয় মিলন, সম্প্রীতি ও আনন্দের এক উষ্ণ পরিসর।

সাজগোজের কাছে ক্ষমতায়ন শুধু সৌন্দর্যচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রান্তিক শিশুদের জন্য শিক্ষা ও সম্ভাবনার সুযোগ তৈরি করতে এমন নানান উদ্যোগে ব্র্যান্ডটি সবসময়ই সক্রিয়ভাবে পাশে থাকে। এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশন স্কুলের সঙ্গে যুক্ত হয়ে সাজগোজ আবারও তার এই জায়গাটি ধরে রাখলো। কোমলমতি শিক্ষার্থীদেরকে একটি বৈষম্যহীন ও সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে সাজগোজ তার সমর্থন চালিয়ে যাচ্ছে।

সাজগোজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বিউটি ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম, যা অথেনটিক ও নির্ভরযোগ্য রূপচর্চা ও পার্সোনাল কেয়ার পণ্য সরবরাহের পাশাপাশি সঠিক তথ্য, সচেতনতা এবং ইতিবাচক প্রভাবের মাধ্যমে মানুষের আত্মবিশ্বাস বাড়াতে কাজ করছে, যাতে তারা নিজেদের জীবনে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারে।

 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা