× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেসিআই বাংলাদেশের রমজান আয়োজন সুক-ই-রমজান ২০২৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ১৫:৪৪ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৬ ১৫:৪৪ পিএম

জেসিআই বাংলাদেশের রমজান আয়োজন সুক-ই-রমজান ২০২৬

পবিত্র রমজানের আনন্দ আর উৎসবমুখর আমেজকে আরও রঙিন করে তুলতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে — 'স্কাইবাই প্রেজেন্টস জেসিআই বাংলাদেশ সুক-ই-রমজান ২০২৬'। আগামী ১৩ মার্চ থেকে শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত বিমানবন্দর সংলগ্ন ইউনাইটেড কনভেনশন সেন্টারে বসবে এই জমকালো আসর।

রমজানে মধ্যরাতের কেনাকাটা ও আড্ডার যে চিরাচরিত 'লেট নাইট মার্কেট ভাইব' রয়েছে, সেটিকে নতুন মাত্রা দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি ১৩ মার্চ বিকেল ২টায় শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে ১৫ মার্চ ভোর ৪টা পর্যন্ত, যা দর্শনার্থীদের ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদান করবে।

আয়োজনে থাকছে- লাইফস্টাইল এক্সিবিশন: দেশি-বিদেশি বিভিন্ন জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ডের সব কালেকশন।

ফুড স্টল: ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত মজাদার সব খাবারের বিশাল পসরা।

কিডস জোন: শিশুদের নিরাপদে খেলাধুলা ও বিনোদনের জন্য বিশেষ ব্যবস্থা।

গেমিং জোন: তরুণদের জন্য রোমাঞ্চকর স্মল গেমিং জোন।

এক্সপেরিয়েন্স জোন: বন্ধু ও পরিবারের সাথে রমজানের এই বিশেষ রাতের দারুণ সব স্মৃতি ধরে রাখার জন্য চমৎকার একটি কর্নার।

আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, রমজানের এই পবিত্র মাসে পরিবার, বন্ধু-বান্ধব এবং প্রিয়জনদের নিয়ে একসাথে সুন্দর সময় কাটানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই সবাই মিলে রমজানের এই রাতগুলোকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলুক।

এক নজরে ইভেন্টের বিস্তারিত:

ইভেন্ট: স্কাইবাই প্রেজেন্টস জেসিআই বাংলাদেশ সুক-ই-রমজান ২০২৬

তারিখ ও সময়: ১৩ মার্চ বিকেল ২টা থেকে ১৫ মার্চ ভোর ৪টা পর্যন্ত (টানা)

স্থান: ইউনাইটেড কনভেনশন সেন্টার, এয়ারপোর্ট রোড, ঢাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা