প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ১৭:৪৬ পিএম
দেশের স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তা খাতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সেবা নিশ্চিত করতে শুক্রবার (৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে “অল সমাধান” মোবাইল অ্যাপ। এটি এমন একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে নাগরিকদের দৈনন্দিন স্বাস্থ্যসেবা ও জরুরি মুহুর্তের সহায়তা এক অ্যাপেই সহজভাবে পাওয়া যাবে।
অ্যাপের মূল লক্ষ্য হলো সময়মতো সেবা পৌঁছে দেওয়া, স্বাস্থ্যসেবাকে আরও সহজ করা, এবং একইসঙ্গে ফার্মেসি, ডেলিভারি ও অ্যাম্বুল্যান্স পার্টনারদের জন্য টেকসই আয়ের সুযোগ তৈরি করা।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, “অল সমাধান” শুধু সেবা গ্রহণের প্ল্যাটফর্ম নয়; এটি মানুষের সেবার সঙ্গে যুক্ত হয়ে আয় করার সুযোগও তৈরি করছে। ডেলিভারি পার্টনাররা নিজেদের সময় অনুযায়ী স্বাধীনভাবে কাজ করতে পারবেন, প্রতিটি ডেলিভারিতে আয়ের সুযোগ পাবেন এবং নিরাপদ প্লাটফর্মে নির্ধারিত কমিশন ও সময়মতো পেমেন্টের মাধ্যমে নিশ্চিত উপার্জন করতে পারবেন। একইভাবে অ্যাম্বুল্যান্স মালিক ও চালকদের জন্যও রয়েছে স্মার্ট ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ, যাতে ট্রিপ ও আয় বাড়ে এবং নির্ভরযোগ্যতার সাথে পেমেন্ট নিশ্চিত করা হয়। রেজিস্ট্রেশনের পর প্রথম পাঁচ ট্রিপ কমিশন ফ্রি সুবিধা পাবে।
অ্যাপ কর্তৃপক্ষ বলছে, ফার্মেসি মালিকদের জন্য “অল সমাধান” নিয়ে এসেছে বিক্রয় বৃদ্ধি ও ডিজিটাল সম্প্রসারণের বাস্তবসম্মত সুযোগ। প্ল্যাটফর্মে যুক্ত হলে অ্যাপের মাধ্যমে অনলাইনে নতুন গ্রাহক, স্বচ্ছ লেনদেন, নিয়মিত অর্ডার, দ্রুত অর্ডার প্রসেসিং এবং বৃহৎ গ্রাহক নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুবিধা সম্পূর্ণ ফ্রি মিলবে। পাশাপাশি স্মার্ট ইনভেন্টরি কন্ট্বোলসহ মাত্র ৩০০ টাকার প্রো ভার্সনে স্টক আপডেট রেখে বিক্রয়কে আরও গতিময় করার সুবিধা রাখা হয়েছে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, মানবিক সহায়তাকে আরও শক্তিশালী করতে “অল সমাধান” অ্যাপে রয়েছে স্বেচ্ছাসেবী রক্তদাতা ও গ্রহীতার সমন্বয়ে প্রযুক্তিনির্ভর একটি ফ্রি রক্তদান নেটওয়ার্ক।