× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের দিনে শাড়ীতে ছোঁয়া থাকুক উৎসবের গল্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ১৬:১০ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৬ ১৬:৪৮ পিএম

ঈদে কে ক্র্যাফট-এর শাড়ী কালেকশন।ছবি: সংগৃহীত

ঈদে কে ক্র্যাফট-এর শাড়ী কালেকশন।ছবি: সংগৃহীত

ঈদ মানেই নতুনের আনন্দ, পরিবারের সঙ্গে সময় আর নিজের জন্য বিশেষ কিছু বেছে নেওয়ার অনুভূতি। সেই অনুভূতিকে আরও গভীর করতে এবারের ঈদে কে ক্র্যাফট শাড়ী কালেকশনে নিয়ে এসেছে আধুনিকতার ছোঁয়া, পাশাপাশি ধরে রেখেছে বাঙালির চিরাচরিত রুচি। 

বাংলার চিরায়ত পোশাক শাড়ীকে নতুন রূপে উপস্থাপন করেছে এই বিশেষ কালেকশন। আরামদায়ক ফেব্রিক, পরিমিত রঙ, নান্দনিক প্রিন্ট এবং সূক্ষ্ম কারুকাজে তৈরি প্রতিটি শাড়ী  দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে উৎসব ও বিশেষ আয়োজনের জন্য উপযোগী। নিজস্ব উইভিং ডিজাইনে মোটিফের সৃজনশীল প্রয়োগ, মনোমুগ্ধকর কালার কম্বিনেশন এবং ভ্যালু অ্যাডিশনে বিভিন্ন মিডিয়ার ব্যবহার—সব মিলিয়ে নজর কাড়বে সবার।

ঈদে কে ক্র্যাফট-এর শাড়ী কালেকশন।ছবি: সংগৃহীত

উৎসবের আভিজাত্য ফুটিয়ে তুলতে শাড়ির আঁচল,পাড় ও জমিনে স্ক্রিন প্রিন্টের সাথে নিখুঁত এমব্রয়ডারি ও কারচুপির শৈল্পিক ছোঁয়া যোগ করা হয়েছে। নানা শেডের আঁচল ও পাড় জুড়ে ভারী স্ক্রিন প্রিন্টের সঙ্গে সূক্ষ্ম এমব্রয়ডারি ও কারচুপি করা এই শাড়িগুলো যেমন পার্টির জন্য মানানসই, তেমনি উৎসবের আমেজেও দারুণ মানিয়ে যাবে। এছাড়া আঁচল ও জমিনে পৃথক কাপড়ের সংযোজনে শাড়িতে আনা হয়েছে বৈচিত্র্যময় নকশা। দিনের বেলায় ঈদের স্বাচ্ছন্দ্যময় সাজে সুতি কিংবা তাঁতের সুতি শাড়ি রাখে বাড়তি আরাম। সন্ধ্যা ও রাতের জন্য বেছে নিতে পারেন সিল্ক, জয়শ্রী সিল্ক, হাফ সিল্ক বা অরগাঞ্জা।

মুঘল আর্ট, ফ্লোরাল, জামদানি, ট্র্যাডিশনাল কাঁথা স্টিচ, ইজনিক, পেইসলে, আলাম, টার্কিশ সহ মিক্সড মোটিফের উপস্থাপনায় নানা মিডিয়ার ব্যবহারে থাকবে নিপুনতা। মেরুন, ম্যাজেন্টা, পার্পল, ল্যাভেন্ডার, ভায়োলেট, পিংক, নেভী, কোবাল্ট, হোয়াইট, পার্ল হোয়াইট, অফ-হোয়াইট, সিলভার, বিসকটি, ব্রিক রেড,জেড গ্রিন, ইয়েলো, টিল, কফি ছাড়াও আরও অন্যান্য শেড নিয়ে ডিজাইন করা বর্নিল শাড়ীগুলো পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন।   

ঈদে কে ক্র্যাফট-এর শাড়ী কালেকশন।ছবি: সংগৃহীত

উজ্জ্বল রঙ, কণ্ট্রাস্ট কম্বিনেশনে করা সবার জন্য উপযোগী এবং উৎসবমুখী এ আয়োজনে হাতের কাজ, এমব্রয়ডারী, স্ক্রিনপ্রিন্ট, ব্লক প্রিন্ট কারচুপি করা শাড়ীগুলো অনন্য। মূল্য সীমা ২০০০-৮০০০ টাকা এবং তাঁতের শাড়ীঃ ১০০০-৩৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে।   

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজন এর শাড়ী কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা