× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদ উদযাপনে বৈচিত্র্যময় সেইলর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৪ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১২ পিএম

ঈদ উদযাপনে বৈচিত্র্যময় সেইলর

ঈদ মানেই আনন্দ, ভালোবাসা এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো মূল্যবান সময়। সেই উৎসবের আবহকে আরও স্টাইলিশ ও স্মরণীয় করে তুলতে দেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর উপস্থাপন করেছে এবারের বিশেষ ঈদ কালেকশন। আধুনিক ফ্যাশন ট্রেন্ড ও আরামের সমন্বয়ে নারী, পুরুষ ও শিশুদের জন্য সাজানো হয়েছে বৈচিত্র্যময় আয়োজন।

নারীদের কালেকশন

নারীদের কালেকশনে রয়েছে এনআর জ্যাকার্ড, চিকনকারি ও ব্লেন্ডেড ফ্যাব্রিকে তৈরি থ্রি-পিস, গাউন, স্ট্রেট কাট, টু-পিস, কুর্তি ও টপস। রঙের বৈচিত্র্যে স্থান পেয়েছে হালকা ও প্যাস্টেল টোন, ট্রান্সফরমেটিভ টিল, বেইজ, গোল্ডেন, হালকা বেগুনি, পিচ পিংক, ব্রিক, লেমন, ধূসর ও লাল।

বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সাদা-কালো চিকনকারি কালেকশন ও আরামদায়ক কটন লাইন। বটম হিসেবে পাওয়া যাবে ডেনিম, প্লাজো, শারারা ও লেগিংস। পাশাপাশি থ্রি-পিসের সঙ্গে থাকছে ম্যাচিং পার্স, যা উৎসবের লুককে করে তুলবে আরও পরিপূর্ণ।

শিশুদের কালেকশন

মেয়েশিশুদের জন্য রয়েছে স্পটলাইট কালেকশন, থ্রি-পিস, টু-পিস, গাউন ও কুর্তি। এনআর জ্যাকার্ড ও অর্গানজা ফ্যাব্রিকে উজ্জ্বল রঙের ব্যবহার উৎসবের দিনে নিশ্চিত করবে স্টাইলিশ ও আরামদায়ক উপস্থিতি। এছাড়াও রয়েছে মা-মেয়ের ম্যাচিং সেট।

ছেলে শিশুদের জন্য থাকছে স্পটলাইট কালেকশন, প্রিমিয়াম পাঞ্জাবি, ফ্যামিলি প্রিমিয়াম সেট, ভাই-ভাই ও বাবা-ছেলে ম্যাচিং কালেকশন। ফিউশন পাঞ্জাবিতে যুক্ত করা হয়েছে প্রিন্ট ও এমব্রয়ডারি। পাশাপাশি টি-শার্ট সেট (স্মার্ফ কালেকশন), পোলো টি-শার্ট এবং অর্নামেন্টেড ক্লাসিক পাঞ্জাবিও রয়েছে।

পুরুষদের কালেকশন

পুরুষদের জন্য রয়েছে ম্যানস ক্লাসিক পাঞ্জাবি সেট, টপ-বটম সেট, কাবলি সেট, প্রিমিয়াম জ্যাকার্ড পাঞ্জাবি, ফ্যাশন পাঞ্জাবি এবং প্রিন্ট ও এমব্রয়ডারি হ্যান্ডওয়ার্ক পাঞ্জাবি। লুম জ্যাকার্ড ও গ্রিড লাক্সারি ফ্যাব্রিকের পাঞ্জাবিও রয়েছে সংগ্রহে।

বিশেষ আকর্ষণ প্রিমিয়াম থ্রি-পিস পাঞ্জাবি সেট—ওয়েস্টকোট, পাঞ্জাবি ও পায়জামার সমন্বয়ে। এছাড়া স্মার্ট ক্যাজুয়াল শার্ট, ডিজাইন জার্সি পোলো, থিমেটিক টি-শার্ট, ট্যাংক টপ, ডেনিম ও ফরমাল শার্ট অন্তর্ভুক্ত রয়েছে। ফ্যাশন এক্সপ্রেস লাইনে টাক্সিডো ও প্লিটেড হাফ-স্লিভ ফরমাল শার্ট এবং স্মার্ট ক্যাজুয়াল ও বিজনেস ফরমাল সেগমেন্টে চেক, স্ট্রাইপ ও ডবি প্যাটার্নের কালেকশনও পাওয়া যাচ্ছে। ডেনিম কালেকশনে রয়েছে ইউনিক ব্যাগি প্যান্ট, এক্স-ফিট ও বিভিন্ন ওয়াশ। পাশাপাশি ওয়্যাক্স ডাই ও স্ক্রিন প্রিন্টে এথনিক শার্টও যুক্ত হয়েছে।

পূর্ণাঙ্গ ঈদ আয়োজন

পোশাকের পাশাপাশি কমফোর্ট ওয়্যার, হোম এসেনশিয়ালস, জুতা, ব্যাগ, বেল্ট ও ইনার গার্মেন্টসও রয়েছে, যা পুরো পরিবারকে একসঙ্গে ঈদের প্রস্তুতি সম্পন্ন করার সুযোগ দিচ্ছে।

Sailor–এর ঈদের সকল কালেকশন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল আউটলেট এবং অনলাইনে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা