× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদ আনন্দে রঙ বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৭ পিএম

রঙ বাংলাদেশে ঈদ কালেকশন।ছবি: সংগৃহীত

রঙ বাংলাদেশে ঈদ কালেকশন।ছবি: সংগৃহীত

ঈদ মানেই আনন্দ। চাঁদ দেখার আগের সেই নীরব উত্তেজনা, রমজানের প্রতিটি দিনের সংযম আর প্রার্থনার ভেতর জমে ওঠা আনন্দ—সব মিলিয়ে ঈদ এক অনুভবের নাম। নতুন পোশাকের গন্ধে যেমন শৈশব ফিরে আসে, তেমনি প্রিয়জনের সাথে মিলেমিশে থাকার প্রতিশ্রুতিও নতুন করে জেগে ওঠে। এই অনুভবকে রঙে, বুননে, নকশায় আর গল্পে রাঙিয়ে তুলতেই রঙ বাংলাদেশ নিয়ে এসেছে এবারের ঈদ আয়োজন।

এবারের সংগ্রহ যেন এক নান্দনিক ভ্রমণ সংস্কৃতি থেকে সংস্কৃতিতে, ইতিহাস থেকে বর্তমানের দিকে। বিশ্বের নানা ঐতিহ্যবাহী শিল্পধারা এসে মিশেছে বাংলার আবহাওয়া, স্বাচ্ছন্দ্য ও রুচির সঙ্গে; তৈরি হয়েছে এক অনন্য ঈদ কালেকশন।

ফিলিস্তিনি সূচিশিল্পের ঐতিহ্যবাহী ভাষা তাতরেজ-এর জ্যামিতিক মোটিফ ও সুতোয় আঁকা পরিচয়ের গল্প এখানে নতুনভাবে প্রাণ পেয়েছে। প্রতিটি নকশা যেন শিকড়ের কথা বলে, ইতিহাসের কথা বলে, আবার আধুনিক কাট ও রঙের ভেতর দিয়ে সমকালীন হয়ে ওঠে।

রঙ বাংলাদেশ কালেকশন।ছবি: সংগৃহীত

ইস্তাম্বুলের ঐতিহাসিক ব্লু মস্ক-এর ডোম, নীল-সাদা টাইল ও স্থাপত্যের মহিমা এবারের সংগ্রহে এনে দিয়েছে এক প্রশান্ত সৌন্দর্য। ঈদের সকালের আলোয় যখন পোশাকের গায়ে সেই নীলাভ অলংকরণ ঝলমল করে ওঠে, তখন তা যেন আকাশের বিস্তৃত শান্তিরই প্রতিচ্ছবি।

প্রাচীন সভ্যতার আবহ নিয়ে এসেছে ইজিপশিয়ান ফ্লোরাল ডিজাইন লোটাস, প্যাপিরাস ও প্রতীকী ফুলেল মোটিফের সূক্ষ্ম অলংকরণে ফুটে উঠেছে রাজকীয় এক মাধুর্য। আধুনিক রঙের ছোঁয়ায় সেই প্রাচীন শিল্পধারা হয়ে উঠেছে ঈদের উপযোগী, সমকালীন ও মার্জিত।

পলিনেশিয়ান টাট্টু-এর দৃঢ় জ্যামিতিক রেখা ও উপজাতীয় প্রতীকের শক্তি এবারের কালেকশনে যোগ করেছে আত্মবিশ্বাসের নতুন মাত্রা। সাহস, পরিচয় ও প্রকৃতির শক্তিকে ধারণ করা এই নকশাগুলো আধুনিক ফ্যাশনে এনেছে এক স্বতন্ত্র উপস্থিতি।

আর উজবেক সিরামিকস্-এর উজ্জ্বল রঙ, সূক্ষ্ম জ্যামিতিক প্যাটার্ন ও হাতে আঁকা শিল্পভাবনা এই ঈদ আয়োজনকে দিয়েছে প্রাণবন্ত বৈচিত্র্য। ফিরোজা, নীল, সবুজ ও মাটিরঙা অলংকরণে যেন ফুটে উঠেছে উৎসবের রঙিন উচ্ছ্বাস।

এছাড়াও থিম হিসেবে রয়েছে ডিলাইট ইন ডিজাইন এর সূক্ষ নকশা ও কারুকাজ এর সমন্বয়ে ম্যাচিং পোশাক। বিশ্ব ঐতিহ্যের এই মেলবন্ধন শেষ পর্যন্ত এসে মিশেছে বাংলার প্রকৃতি, আবহাওয়া ও আরামদায়ক কাপড়ের ভাবনায়। টেকসই বুনন, স্বস্তিদায়ক ফেব্রিক এবং ব্যবহারোপযোগী কাটিং সব মিলিয়ে রঙ বাংলাদেশ আবারও প্রমাণ করেছে, নান্দনিকতার পাশাপাশি আরামই তাদের প্রধান অঙ্গীকার।

পরিবারের সবার কথা ভেবে তৈরি হয়েছে ম্যাচিং পোশাকের বিশেষ আয়োজন। বাবা-ছেলে, মা-মেয়ে কিংবা পুরো পরিবার একই থিমে উদযাপন করতে পারবে ঈদের আনন্দ। তরুণদের জন্য ওয়েস্ট রঙ, বয়োজ্যেষ্ঠদের জন্য শ্রদ্ধাঞ্জলি, আর শিশুদের আনন্দঘন দুনিয়া রঙ জুনিয়র—সব সাবব্র্যান্ডেই রয়েছে ঈদের আলাদা আয়োজন।

রঙ বাংলাদেশ কালেকশন।ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, টিউনিক, টপস, ওড়না, রেডি ব্লাউজ ও আনস্টিচড সেট; ছেলেদের জন্য পাঞ্জাবি, পায়জামা, কাবলি, কাতুয়া, শার্ট ও পোলো টি-শার্ট; ছোটদের জন্য রঙিন ফ্রক, পাঞ্জাবি, স্কার্ট-টপস ও থ্রি-পিস—সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ ঈদ সংগ্রহ। সঙ্গে রয়েছে জুয়েলারি, ব্যাগ, পার্স, শো-পিস ও উপহার সামগ্রী।

রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটে পাওয়া যাবে এই বিশেষ ঈদ আয়োজন। এছাড়া অনলাইনে কেনাকাটার জন্য ভিজিট করতে পারেন www.rang-bd.com বা যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ভ্যারিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh

অনলাইনে অর্ডারকৃত পণ্য সম্পূর্ণ সুরক্ষায় পৌঁছে যাবে আপনার ঘরে। যেকোন প্রয়োজনে ফোন/হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে ০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা