× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কে ক্র্যাফট এর ঈদ আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৬ পিএম

কে ক্র্যাফট এর ঈদ আয়োজন

আসছে ঈদকে সামনে রেখে শিশু থেকে শুরু করে সকল বয়সী ক্রেতা, শুভানুধ্যায়ীদের প্রত্যাশিত নতুন কিছু দেবার জন্য কে ক্র্যাফট ইতিমধ্যে ঈদ আয়োজনের পোশাক নিয়ে হাজির হয়েছে। ঐতিহ্যের ছোঁয়া ও আধুনিক শৈলীর সম্মিলনের এই আয়োজন ঈদের উৎসবকে করে তুলবে আরও সমৃদ্ধ ও স্মরণীয়। মোটিফের সঙ্গে মিলিয়ে নির্বাচিত নানা রঙের ফেব্রিক ও সুচারু স্টাইলিংয়ের সমন্বয় কে ক্র্যাফটের এবারের ঈদ আয়োজনকে করে তুলেছে আরও আকর্ষণীয় ও সময়োপযোগী। ঈদের সকাল, বিকেল ও সন্ধ্যার ভিন্ন ভিন্ন মুহূর্তের জন্য ক্যাজুয়াল থেকে শুরু করে এক্সক্লুসিভ—সব ধরনের কাঙ্ক্ষিত পোশাকই স্থান পেয়েছে এবারের ঈদ আয়োজনে।

লং এবং সেমি লং প্যাটার্ন, ইয়কে পরিমিত কম্পোজিশন, ট্র্যাডিশনাল এর পাশাপাশি ফিউশন ধর্মী, বোটম ওয়্যারের কাটে ভিন্নতা, এপ্লিকের ব্যাবহার ইত্যাদি  বৈশিষ্ট্য নিয়ে আয়োজনে রয়েছে সালোয়ার কামিজ, লং-কুর্তি, শর্ট কুর্তি, টপস্, টিউনিক, প্যান্ট সহ টপস, টপস-স্কার্ট। নানা পোশাকের প্রতি আকর্ষণ বা পছন্দ থাকলেও শাড়ীর আবেদন কিন্তু একটুও কমেনি, তাই থাকবে বৈচিত্র্যপূর্ণ শাড়ীর আয়োজন। ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফটের রেগুলার, কাট বেইজড ও ফিটেড পাঞ্জাবি। এছাড়াও পাওয়া যাবে রেগুলার ফিটেড ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও টি শার্ট। আরামদায়ক, সময় উপযোগী ও উৎসবধর্মী এবারের আয়োজন আপনাকে বিশেষ করে তুলবে ।   

মেয়ে শিশুদের জন্য উৎসব ভিত্তিক পোশাকে থাকছে- সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপ সেট, স্কার্ট। ছোট ছেলেদের জন্য নানা রঙের পাঞ্জাবী, হাফহাতা শার্ট, ফতুয়া এবং টি শার্ট। শিশুদের পোশাকে প্যাটার্ন, ফ্যাব্রিক এবং রঙের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। প্যাটার্নে ভিন্নতা এবং রঙে উৎসবের আমেজ বহন করবে। ছোট মেয়েরা, বোন অথবা মায়ের সাথে মিলিয়ে পরার জন্য সালওয়ার কামিজ, কুর্তি এবং বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি, শার্ট থাকবে বরাবরের মত। এছাড়া যুগলদের জন্য থাকবে বিশেষ পোশাক। 

কাঁথা স্টিচ, মুঘল, ট্র্যাডিশনাল,কাশ্মীরি, ইজনিক,  ফ্লোরাল, ট্রাইবাল, জামদানী, টার্কিশ আর্ট, ইসলামিক, ইজিপ্সিয়ান, গ্রীক, ওরিয়েন্টাল, বিউটি অফ রাগস, মিক্সড মোটিফের অনুপ্রেরনায় করা হয়েছে এবারের বিভিন্ন সিরিজ সহ অন্যান্য পোশাক। মোটিফ  ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারী, কারচুপি, স্ক্রীন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।     

পরিবেশ ও আবহাওয়ার সাথে সাথে আরামদায়ক বিষয়টি মাথায় রেখে ফেব্রিক হিসেবে নেয়া হয়েছে কটন, ডিজাইন্ড কটন, স্ল্যাব কটন, হ্যান্ডলুম কটন,  লিনেন, জর্জেট, সিল্ক, জয়স্রী সিল্ক, হাফ সিল্ক, মম সিল্ক, সাটিন ও অরগাঞ্জা।  

রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে মেরুন, রেড, কপার, ক্রিমসন রেড,সিলভার, ব্রাউন, পিচ, পিঙ্ক,কোরাল পিঙ্ক, পার্ল হোয়াইট, টেন, পার্ল, ওক ব্রাউন, ব্ল্যাক, নেভি, হোয়াইট, অলিভ গ্রিন, মাস্টারড, অ্যাকুয়া, স্কাই সহ আরও নানান রঙ। 

মূল্য সীমাঃ 

শাড়ী ২০০০-৮০০০ টাকা, তাঁতের শাড়ী ১০০০-৩৫০০ টাকা, সালওয়ার কামিজ ৩০০০-৮০০০ টাকা, কুর্তি/ টপস ১৫০০-৪০০০ টাকা 

ছেলেদের পাঞ্জাবি ১২০০-৪৫০০ টাকা, ক্যাজুয়াল শার্ট ১৫০০-৩০০০ টাকা্‌   

মেয়ে শিশুদের পোশাকঃ সালওয়ার কামিজ ২০০০-৩৫০০ টাকা, টপস/ফ্রক ৯০০-২৫০০ টাকা, লেহেঙ্গা সেট ১৮০০-৩৫০০ টাকা

ছেলে শিশুদের পোশাকঃ পাঞ্জাবি ৭০০-২২০০ টাকা, শার্ট ৬০০-১২০০ টাকা

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজন এর পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে ।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা