× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কে ক্র্যাফটে বসন্তের রঙে রঙিন ছোটদের পোশাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৯ পিএম

কে ক্র্যাফটে বসন্তের রঙে রঙিন ছোটদের পোশাক

বসন্ত মৌসুমে ছোটদের সাজে ফুটে উঠুক রঙিন স্বপ্ন, নির্মল আনন্দ আর নতুন দিনের গল্প। বসন্তের আগমনে প্রকৃতি যেমন নতুন রঙে সেজে ওঠে, তেমনি ছোটদের পোশাকেও আসুক উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্য। কে ক্র্যাফট এই বসন্তে ছোটদের জন্য নিয়ে এসেছে এমন সব পোশাক সংগ্রহ যেখানে রঙ, আরাম ও নান্দনিকতার নিখুঁত সমন্বয় ঘটেছে।

হালকা বাসন্তী, লাল, কমলা, সবুজ, হলুদ, গোলাপি, ল্যাভেন্ডার ও প্যাস্টেল শেডের পোশাকে ছোটদের বসন্তের আনন্দকে করবে আরও প্রাণবন্ত। আরামদায়ক ফেব্রিকে সারাদিনের স্বাচ্ছন্দ্য, যাতে খেলাধুলা কিংবা উৎসব—সব মুহূর্তই হয় উপভোগ্য। রয়েছে ফ্রক কাটের কামিজ, লম্বা কামিজ সঙ্গে প্যান্ট স্টাইলের পাজামা, পালাজো, ধুতি পাজামা এবং ফ্রক, কুর্তি, টপ ইত্যাদি। ছেলেদের জন্য শার্ট, পাঞ্জাবী, টিশার্ট। সুতি কাপড় ছাড়াও মিলবে লিনেন, ভয়েল। তাতে স্ক্রিন প্রিন্ট, ব্লক, এমব্রয়ডারি, টাই-ডাই ইত্যাদির মিশেলও আছে।

বসন্তের উৎসব, স্কুলের অনুষ্ঠান কিংবা পারিবারিক আয়োজনে ছোটদের সাজিয়ে তুলতে কে ক্র্যাফটের এবারের আয়োজন ভালো লাগবে। কে ক্র্যাফটের সকল আউটলেট ছাড়াও দেশে এবং দেশের বাইরের যে কোন প্রান্ত থেকে অনলাইন শপ kaykraft.com থেকে শিশুদের ফাল্গুন এর পোশাক কিনতে পারেন বিশেষ সাশ্রয়ী মূল্যে। এছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা আছে।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা