× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিহ্যাব আবাসন মেলা শেষ হচ্ছে আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১১:৫৬ এএম

রিহ্যাব আবাসন মেলা শেষ হচ্ছে আজ

আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার-২০২৫’ এখন শেষ পর্যায়ে। শুক্রবার (২৬ ডিসেম্বর) চলে এ মেলার তৃতীয় দিন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) যার পর্দা নামতে যাচ্ছে। 

গতকাল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিকেল গড়াতেই রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। নিজের একটি স্থায়ী ঠিকানার স্বপ্ন মানুষকে শহরের যানজট ঠেলে টেনে আনে এ মেলায়। অনেকে আসেন পরিবারের সদস্য, বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে। বিকেলের পর থেকে প্রতিটি স্টল ঘিরে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ। কেউ খুঁজছিলেন সাধ্যের মধ্যে একটি ছোট ফ্ল্যাট, কেউ আবার ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে প্লট কেনার তথ্য নিচ্ছিলেন। এসময় নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা ধৈর্যের সঙ্গে দর্শনার্থীদের বিভিন্ন প্রকল্প, কিস্তির সুবিধা, মূল্যছাড় ও মেলার বিশেষ অফার সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছিলেন। 

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রস্তুত ও চলমান আবাসন প্রকল্প নিয়ে মেলায় অংশ নিয়েছে প্লাটিনাম গ্ৰুপ। প্লাটিনাম গ্ৰুপের হেড অব বিজনেস মো. আক্তার হোসাইন বলেন, রিহ্যাবকে এবং সম্মানিত গণমাধ্যমের প্রতিনিধিদের ধন্যবাদ। রিহ্যাব ফেয়ার আমাদের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী প্ল্যাটফর্ম, যেখানে ক্রেতা, বিনিয়োগকারী ও ডেভেলপাররা একত্রিত হওয়ার সুযোগ পান। প্লাটিনাম গ্রুপ বিশ্বাস করে রিয়েল এস্টেট শুধু সম্পত্তি নয়; এটি আস্থা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি মূল্যবোধের প্রতিফলন। প্লট ও অ্যাপার্টমেন্ট—দুই ক্ষেত্রেই আমরা গ্রাহকদের জন্য নিরাপদ বিনিয়োগ ও টেকসই আবাসন নিশ্চিত করতে কাজ করছি। অতিরিক্ত শীতের কারণে ফেয়ারের শুরুতে দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম ছিল। তবে শুক্রবার নামাজের পর দর্শনার্থীদের উপস্থিতি ও সাড়া উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আশা করছি, আজ শনিবার ফেয়ারের শেষ দিনটি ইনশাআল্লাহ আরও সফল হবে।

রিহ্যাব ফেয়ার তাই কেবল লেনদেনের বাজার নয়; এটি পরিণত হয়েছে সম্ভাবনার বাতিঘরে—যেখানে মানুষ বাসার চেয়েও বড় করে আঁকে জীবনের নকশা, জড়ো করে সিদ্ধান্ত নেওয়ার শক্তি, আর নিজের আগামীকে সাজিয়ে নেয় আত্মবিশ্বাসী পরিকল্পনার ছকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা