প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১৮:০৬ পিএম
গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) দেশের বাজারে এসেছে নতুন স্মার্টফোন GigaX Y11। দাম রাখা হয়েছে ৭,৯৯০ টাকা। বাজেটের মধ্যে বড় ডিসপ্লে, ভালো ব্যাটারি আর প্রয়োজনীয় ফিচারের কারণে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য ভালো একটি অপশন হতে পারে।
ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা গেম খেলায় পর্দার রং ও উজ্জ্বলতা ভালোই পাওয়া যাবে। ভেতরে আছে ইউনিসক টি৬০৩ প্রসেসর, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ—দৈনন্দিন ব্যবহার সহজেই সামলাতে পারবে।
ছবি তোলার জন্য আছে ১৩ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা এবং সেলফির জন্য ৫ মেগাপিক্সেল সামনে ক্যামেরা। সাধারণ ছবি বা ভিডিও কলে কাজ দেবে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। নিরাপত্তার জন্য আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সঙ্গে জিপিএস ও ওটিজি সাপোর্টও রয়েছে।
পাওয়া যাবে দুটি রঙে-রিগাল ব্লু ও নিও টাইটানিয়াম।
গ্রামীণ ডিস্ট্রিবিউশন জানায়, সাশ্রয়ী দামে নির্ভরযোগ্য পারফরম্যান্স দিতে তৈরি করা হয়েছে GigaX Y11। দেশের বিভিন্ন দোকানসহ অনলাইনেও পাওয়া যাচ্ছে ফোন সেটটি।